News Flash

  • Home
  • Uncategorized
  • ২০০১ সালে সংসদ হামলায় শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা মিশ্রিত পুষ্পাঞ্জলি অর্পণ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

২০০১ সালে সংসদ হামলায় শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা মিশ্রিত পুষ্পাঞ্জলি অর্পণ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি. স.): ২০০১ সালে সংসদ হামলায় শহীদদের পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধার্ঘ্য রবিবার সকালে নিবেদন করলেন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ সহ প্রমুখ। সংসদ ভবন চত্বরে শহীদদের স্মৃতি ফলকে মাল্যদান করেন বিশিষ্ট ব্যক্তিত্ব রা। এর আগে টুইট করে শহীদ স্মরণ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সহ প্রমুখ।

উল্লেখ করা যেতে পারে ২০০১ সালের ১৩ ডিসেম্বর সকালে ৫ জন সশস্ত্র জঙ্গী অতর্কিতে দিল্লির সংসদ ভবনে ঢুকে হামলা চালায়। ৪০ মিনিট ধরে সংসদ ভবনের কর্মী ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের লড়াই হয়। জঙ্গি হামলায় প্রাণ হারায় ১৪ জন। জঙ্গিরা সংসদ ভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। সেই সময় সংসদের ভেতরে ১০০ জনের মতো সাংসদ ছিল। পরে জানা যায় এই হামলার পেছনে লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের হাত ছিল। এই হামলার পর সীমান্তে উত্তেজনা বেড়ে যায়। ভারতীয় সেনাবাহিনী বিপুল পরিমাণে নিয়ন্ত্রণ রেখার কাছে চলে যায়। সংসদে সন্ত্রাসবাদী হামলাকে আজও ভোলেনি ভারত।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top