News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়ম রক্ষায় শিবের আরাধনা করলেন ভক্তরা
Image

নিয়ম রক্ষায় শিবের আরাধনা করলেন ভক্তরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ শ্রাবণ মাসে শিবের জন্ম মাস৷ শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে শিব ভক্তরা শিবের পুজো করে থাকেন৷ শ্রাবণ মাসের শেষ সোমবার এ ব্যাপক ভক্ত সমাগম এর মধ্য দিয়ে শিবের ব্রত পালন করে থাকেন শিব ভক্তরা৷ প্রতি বছরই এই চিত্র পরিলক্ষিত হয়৷ রাজধানী সেন্ট্রাল রোড শিববাড়িতে উপলক্ষে প্রতিবছর মেলা বসে৷ শিব ভক্তরা খয়েরপুর হাওড়া নদী থেকে অবগাহন করে শিবের মাথায় জল ঢেলে থাকেন৷ এই রীতি নীতি দীর্ঘ বছর ধরে চলে আসছে৷

কিন্তু এবছর শ্রাবণ মাসের শেষ সোমবার শিব ভক্তরা তেমন কোন জাঁকজমকপূর্ণভাবে শিবের উপাসনা করেননি৷ সেন্ট্রাল রোড শিব বাড়িতে এবছর শিবের ব্রত উপলক্ষে তেমন কোনো জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি৷ নিয়ম রক্ষার তাগিদে এবছর শিববাড়িতে ছোট আকারে শিবের পুজোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ অবশ্য শিব মন্দিরে ভক্তদের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে৷ স্বাভাবিক কারণেই শ্রাবণ মাসের শেষ সোমবার ও ভক্তরা জল অবগাহন করে শিবের মাথায় জল ঢালার সুযোগ থেকে বঞ্চিত৷ সেন্ট্রাল রোড শিববারির কর্মকর্তারা জানিয়েছেন করোনা সংক্রমণজনিত কারণে সরকার সবকটি মন্দির বন্ধ রাখার নির্দেশ দিয়েছে৷ সে কারণেই এবছর করোনা পরিস্থিতিতে মন্দিরে ভক্ত সমাগম করা হচ্ছে না৷

এবছর সে বাড়িতে কোনো মেলার আয়োজন করা হয়নি৷ রাজ্যের অন্যান্য স্থানেও ভক্তদের তেমন কোনো সমাগম হয়নি৷ করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে৷ শিব ভক্তরা এবছর ঘরোয়াভাবেই শিবের আরাধনা করেছেন৷

Releated Posts

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

দিল্লিতে ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা, পারদ নামল ৬ ডিগ্রিতে

নয়াদিলি, ১৫ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর…

ByByadmin Jan 15, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top