রাজ্যে আরও দুজন করোনা আক্রান্ত, ১৪৮ জন সুুস্থ হয়ে ছাড়া পেয়েছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ বহিঃরাজ্য ফেরত ত্রিপুরার নাগরিকরা ক্রমশ রাজ্যের চিন্তা বাড়াচ্ছে৷ চেন্নাই ফেরত এক করোনা আক্রান্তের সংস্পর্শে থাকা আরও একজনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ শুধু তাই নয়, চুরাইবাড়িতে বহিঃরাজ্য ফিরত আরও এক ব্যক্তির কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ স্বাভাবিক ভাবেই বহিঃরাজ্য থেকে আগতদের মধ্যে আরও কতজন কোভিড-১৯ পজেটিভ রয়েছেন তা সহজে অনুমান করা সম্ভব নয়৷ কারণ, বহিঃরাজ্য থেকে আগতদের ১ঃ৫ অনুপাতে নমুনা সংগ্রহ করা হচ্ছে৷ এই চিকিৎসা নীতি নিয়ে রাজ্য সরকারের পুণর্মূল্যায়ন প্রয়োজন বলে মনে করা হচ্ছে৷


আজ রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ট্যুইট বার্তায় বলেন, ৮৪৭টি নমুনা পরীক্ষায় ২ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তিনি সকলকে নিরাপদে থাকতে এবং সরকারী নিয়ম পালনের জন্য অনুরোধ জানিয়েছেন৷
এদিকে, আজ মহাকরণের প্রেস কনফারেন্স হলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরায় কোভিড-১৯ সংক্রমণজনিত সর্বশেষ অবস্থা তুলে ধরে সাংবাদিকদের জানিয়েছেন৷ রাজ্যে বর্তমানে সক্রিয় করোনা ভাইরাস আক্রান্ত রোগী ২৩ জন৷ এদের মধ্যে শহীদ ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টারে ১৯জন এবং ৪ জন এ জি এম সিতে চিকিৎসাধীন রয়েছেন৷


তিনি জানান, রাজ্যে বর্তমানে ফেসিলিটি কোয়ারেন্টাইনে ৩৯১ জন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫১৬৬ জন৷ আজ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৭৩৫ জনের৷ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮৭৩ জনের৷ এদের মধ্যে রিপোর্ট পজিটিভ এসেছে ১৭৩ জনের৷ এই পজিটিভদের মধ্যে সুুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৪৮ জন৷ আজ পর্যন্ত রাজ্যের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সুুস্থ হওয়ার হার ৮৫.৫৫ শতাংশ৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় রাজ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২২১ জনের৷ আজকের দিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ৭২৯ জনের৷ নমুনা পরীক্ষা চলছে ৭৫০ জনের৷ আজ ১৫ জন করোনা আক্রান্ত রোগী সুুস্থ হওয়ার পর শহীদ ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টার থেকে ছাড়া পেয়েছেন৷ তাদের নির্দিষ্ট কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷


শিক্ষামন্ত্রী জানান, আজ চুড়াইবাড়ি চেকপোষ্ট দিয়ে ৫১৮ জন রাজ্যে প্রবেশ করেছেন৷ এদিন চুড়াইবাড়ি দিয়ে ৩০৯টি যানবাহন প্রবেশ করেছে রাজ্যে৷ ২৩৭টি ট্রাক এবং ৪০টি যাত্রীবাহী যানবাহন নন হটস্পট এলাকা থেকে এসেছে৷ ২৮টি ট্রাক এবং ৪টি যাত্রীবাহী যানবাহন হটস্পট এলাকা থেকে চুড়াইবাড়ি দিয়ে রাজ্যে এসেছে৷ আজ সেখানে মোট ১১০ জন ফেসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছেন৷ চুড়াইবাড়ি এলাকা থেকে আজ ২২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷


শিক্ষামন্ত্রী জানান, আগামী ২৩ মে আমবাসা থেকে বিহারের উদ্দেশ্যে ১৬৫৬ জনকে নিয়ে একটি ট্রেন ছাড়বে৷ ২৪মে বিশ্রামগঞ্জ থেকে বিহারের উদ্দেশ্যে আরও একটি ট্রেন চালানোর পরিকল্পনা চলছে৷ ২৪মে বিলোনীয়া থেকে আসামের উদ্দেশ্যে একটি ট্রেন চালানো হবে৷ ২৫ এবং ২৬ মে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে একটি ট্রেন ছাড়ার প্রচেষ্টা চলছে৷ তিনি বলেন, বাংলাদেশে আটকে পড়া রাজ্যের ৮৩ জন নাগরিকের আগামী ২৬ কিংবা ২৭ মে রাজ্যে ফেরার সম্ভাবনা রয়েছে৷ বিদেশ মন্ত্রক থেকে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে৷ আগামী ২৭ মে ত্রিপুরা এবং মেঘালয়ের যাত্রীদের নিয়ে দিল্লি থেকে একটি ট্রেন ছাড়বে৷ পাশাপাশি ২৭মে কেরল থেকেও অন্য একটি ট্রেন ছাড়বে৷ তেলেঙ্গানা থেকে গতকাল রাতে একটি ট্রেন ছেড়েছে৷ শিক্ষামন্ত্রী জানান, মহারাষ্ট্র থেকে আজকে একটি ট্রেন ১৩৪২ জন যাত্রী নিয়ে ধর্মনগর এবং আগরতলা রেলস্টেশনে পোঁছাবে৷ এজন্য ধর্মনগর রেলস্টেশনে ৪টি এবং আগরতলা রেলস্টেশনে ১০টি িিনং টিমের ব্যবস্থা রাখা হয়েছে৷ এছাড়া ১২টি টিম নমুনা সংগ্রহের জন্য ব্যবস্থা রাখা হয়েছে৷ এরমধ্যে ১০টি আগরতলা এবং ২টি ধর্মনগর রেলস্টেশনে থাকবে৷


শিক্ষামন্ত্রী জানান, বহির্রাজ্যে আটকে পড়া ৬৯৬৫ জন রাজ্যের নাগরিককে মোট ২ কোটি ৪৭ লক্ষ ৩২ হাজার ৬২০ টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে৷ এছাড়া দ্বিতীয় পর্যায়ে ১২২৩ জনকে মোট ৩৪ লক্ষ ৫৯ হাজার ৯০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে৷ তিনি জানান, এপর্যন্ত মুখ্যমীর ত্রাণ তহবিলে ১৮কোটি ৩১ লক্ষ টাকা জমা হয়েছে৷ এরমধ্যে ব্যয় হয়েছে ১৩ কোটি ৮ লক্ষ টাকা৷