নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৬ এপ্রিল৷৷ লকডাউনকে কাজে লাগিয়ে কালোবাজারি করে গ্রাহকদের ঠকাতেগিয়ে হাতেনাতে ধরাপরলো গার্দাং এলাকার রেশন ডিলার৷ বর্তমানে সমগ্র বিশ্বজুরে চলছে করুনা ভাইরাসের মহামারি৷ এই মহামারি থেকে সকলকে রক্ষারজন্য কেন্দ্র সরকার ও রাজ্যসরকার যৌথ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ করুনা ভাইরাসের মহামারি থেকে সকলকে রক্ষারজন্য সমগ্র দেশ জুরে লকডাউন এর পক্রিয়া চালু করাহয়েছে৷ এই লকডাউনের ফলে রাজ্যের খেটে খাওয়া লোকজনেরা কর্মসংস্থান হারিয়েছে৷
এই সকল গরিব অংশের লোকজনের কথা মাথায় রেখে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে৷ যার মধ্যে রয়েছে রেশনিং ব্যাবস্থা৷ এই রেশনিং ব্যাবস্থার মধ্যে চালের ওজন কমিয়ে দিয়ে ও ডাল, লবন বিভিন্ন সামগ্রী না দিয়ে লোকজনদের ঠকিয়ে যাচ্ছে৷ এইদিকে শান্তির বাজার মহকুমার গার্দাং বাজারে মথুমগ পাড়া রেশন ডিলার দীলিপ চন্দ্র পাল লোকজনদের ঠকাতেগিয়ে হাতেনাতে ধরাপরে৷
ঘটনার খবর খেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বগাফা ব্লকের বিডিও রূপন দাস ও ফুড ইনেস্পেক্টর স্বাস্বতী আচার্য্য৷ উনারা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা খুজেপান৷ শান্তির বাজারের প্রত্যেক রেশনে প্রতিনিয়ত এইভাবে দুরনিতি করে চলছে রেশন ডিলাররা৷ সঠিকভাবে তদন্ত করলে এই দুরনিতি সকলের সন্মুখে আসবে বলে আশাবেক্ত করেন অভিঞ্জ মহল৷ এই বিষয়ে শান্তির বাজার মহকুমা শাসকের কাছে জানতে চাইলে তিনি বলেন এইব্যাপারে তিনি সঠিক পদক্ষেপ গ্রহন করবেন৷
মহকুমা শাসক মৌখিক ভাবে বললেও কেমেরার সন্মুখিন হয়ে কিছুবলতে নারাজ৷ উনার এই নিরবতার পিছনে কোনো প্রকার রহস্য আছেকিনা তা নিয়ে প্রশ্ণচিহ্ণ থেকেযায়৷ এখন দেখার বিষয় এই দুরনীতি দমনে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহনকরেন৷

