৪১ জন জুয়ারিকে ধরল পশ্চিম থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ রাজধানীর বটতলা বাজার এলাকায় শুক্রবার জুয়া বিরোধী অভিযান চালিয়ে পশ্চিম থানার পুলিশ ৪১ জন জুয়ারীকে আটক করেছে৷

তাদের কাছ থেকে নগদ ৬৫ হাজার টাকা ও জুয়া খেলার জান্ডিমুন্ডাসহ অন্যান্য আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতেই শুক্রবার পশ্চিম থানার ওসির নেতৃত্বে পুলিশ এই অভিযান চালায়৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পশ্চিম থানার ওসি৷