গীতার বিশেষ সংস্করণ হরিয়ানা সরকারের হাতে তুলে দিলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.) : গীতাস্থল কুরুক্ষেত্রের জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ হরিয়ানা সরকারকে বিশেষ ভাবে নির্মিত টাইটেনিয়ামে খোদাই করা ভগবৎ গীতা উপহার দিলেন। কুরুক্ষেত্রে অবস্থিত গীতা জ্ঞান সংস্থানম কেন্দ্রে রাখা হবে বিশেষ ভাবে নির্মিত এই গীতা।

শনিবার রাষ্ট্রপতি ভবনে স্বামী জ্ঞানান্দ মহারাজের হাতে টাইটেনিয়াম ধাতুর উপর খোদাই করা গীতা উপহার স্বরূপ তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন হরিয়ানার পরিবহনমন্ত্রী মূলচাঁদ শর্মা এবং গুরুগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মার্কেন্ডীয় আহুজা।

উল্লেখ করা যেতে পারে, রাষ্ট্রপতি ভবনের মধ্যে টাইটেনিয়াম ধাতুর উপর খোদাই করা গীতার একটি সংস্করণ ছিল। ১ জানুয়ারি গীতার এই সংস্করণকে কুরুক্ষেত্রে রাখার জন্য মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে চিঠি লেখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।