News Flash

  • Home
  • Uncategorized
  • পুর্ত ঘোটালা মামলায় যশপালকে জেল হেফাজতে পাঠাল আদালত
Image

পুর্ত ঘোটালা মামলায় যশপালকে জেল হেফাজতে পাঠাল আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরায় পূর্ত ঘোটালায় ধৃত প্রাক্তন মুখ্যসচিব ওয়াই পি সিংকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত৷ ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ রিমান্ডের আবেদন জানিয়েছিল৷ কিন্তু, আদালত সেই আবেদন মঞ্জুর করেনি৷ তার বদলে তাঁকে ৭ মার্চ পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে৷ তবে, জেল হেফাজতে থাকাকালীন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সমস্ত সুবিধা বন্দোবস্ত করার জন্য জেল সুপারকে আদালত নির্দেশ দিয়েছে৷


তিনদিনের পুলিশ রিমান্ড শেষে সোমবার ওয়াই পি সিং-কে পশ্চিম জেলা ও দায়রা আদালতের বিচারক এস দত্ত পুরকায়স্থের এজলাসে তোলা হয়েছিল৷ ওইদিনও কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তাঁকে আদালতে নেওয়া হয়েছিল৷ আজ আদালতে পুলিশ পুনরায় তাঁর ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল৷ কিন্তু আদালত পুলিশ রিমান্ডের আবেদন খারিজ করে দিয়েছে৷ তবে, প্রয়োজনে জেল হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে৷ আগামী ৭ মার্চ পর্যন্ত তিনি জেল হেফাজতে কাটাবেন৷
ওয়াই পি সিং-র আইনজীবী জানিয়েছেন, আদালত তাঁর মক্কেলকে জেল হেফাজতে পাঠিয়েছে৷ তবে, চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁকে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করার জন্য জেল সুপারকে নির্দেশ দিয়েছে আদালত৷ তাতে, লবন ছাড়া খাবার, নরম বিছানা সাথে শৌচালয়ের সুবন্দোবস্ত করতে হবে৷ তিনি জানান, পুলিশ তাঁর মক্কেলের স্বাক্ষর চেয়েছে৷


প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি সকালের বিমানে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে ওয়াই পি সিংকে আগরতলায় আনা হয়েছিল৷ তাঁকে ১৭ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরমে আইআরএস অ্যাপার্টমেন্ট থেকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ৷


এদিকে, পূর্ত দফতরে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে মামলার তদন্তকারী অফিসারের তলবে এনসিসি থানায় হাজিরা দিয়েছেন প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী ও প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার সুনীল ভৌমিক৷ গত শুক্রবার গভীর রাত পর্যন্ত তিনজনকে একসাথে পাশাপাশি বসিয়ে জেরা করেছেন ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top