News Flash

  • Home
  • Uncategorized
  • সমস্ত প্রতিশ্রুতি পূরণ হবে ধৈর্য্য ধরতে বললেন অর্থমন্ত্রী
Image

সমস্ত প্রতিশ্রুতি পূরণ হবে ধৈর্য্য ধরতে বললেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি৷৷ আর্থিক সীমাবদ্ধতার কারণে সরকারি কর্মচারীদের সমস্ত দাবি দাওয়া এখনই পূরণ করা সম্ভব হচ্ছে না৷ কিন্তু তাঁদের দাবি পূরণ করা হবে না, এমনটা মনে করার কোনও কারণ নেই৷ শনিবার স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ৫১ তম সাধারণ বার্ষিক সম্মেলনে সরকারি কর্মচারীদের এভাবেই আশ্বস্ত করেছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ তাঁর আবেদন, ধৈর্য ধরুন, সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে৷


এদিন উপমুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ত্রিপুরায় আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও সরকারি কর্মচারীদের নতুন বেতনক্রম দেওয়া হয়েছে৷ ২.২৫ থেকে বেড়ে ২.৫৭ হয়েছে৷ তিনি স্বীকার করেন, সপ্তম বেতন কমিশন অনুসারে অনেক কিছু এখনও প্রদান করা বাকি হয়েছে৷ কিন্তু, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করব না, এমনটা মনে করার কোনও কারণ নেই৷ উপমুখ্যমন্ত্রীর কথায়, চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থে রাজ্যের সমস্ত চাহিদা পূরণ অত্যন্ত কষ্টকর৷ তার মধ্যে পঞ্চদশ অর্থ কমিশন আরও এক বছর পিছিয়ে গেছে৷ স্বাভাবিক ভাবেই রাজ্যের অর্থনীতির হাল শুধরাতে পারছি না৷ তাই, সকলকে ধৈর্য ধরতে হবে৷


উপমুখ্যমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের সমস্ত পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়া নির্ভর করছে পঞ্চদশ অর্থ কমিশনের উপর৷ তাঁর দাবি, ত্রিপুরায় আর্থিক সীমাবদ্ধতা রয়েছে৷ তা সত্ত্বেও কর্মচারীদের সমস্ত দাবি পূরণে বিজেপি-আইপিএফটি জোট সরকার বদ্ধপরিকর৷ সে ক্ষেত্রে সরকারি কর্মচারীদেরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালন করতে হবে৷ তাঁর মতে, কর্মচারীরা ভালোভাবে কাজ করলেই সরকার পরিচালনা সহজ বলে মনে হবে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top