News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় নিহত তিন
Image

পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় নিহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি তিন৷ দুজনের মৃত্যু হয়েছে এক জায়গায়৷ দূর্ঘটনাটি ঘটেছে কুমারঘাট ফটিকরায় সড়কের ত্রিদেবী এলাকায়৷ যান সন্ত্রাস রাজ্যের নিত্য নৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ এই দুর্ঘটনার ফলে অনেকের অঙ্গহানী বা প্রাণহানিও ঘটছে প্রায়শই৷ রাজ্যের বুকে যান সন্ত্রাসের বলি হলেন আরও দুই৷ বাইক এবং মালবাহী পিয়াগো গাড়ির মুখোমুখি সংঘর্ষে হয় এই প্রাণহানির ঘটনা৷ ঘটনাটি সংগঠিত হয়েছে কুমারঘাট ফটিকরায় সড়কের নিদেবী এলাকায়৷


ঘটনার বিবরণে জানা গেছে টিআর০২-জে১৫৫৯ নম্বরের মালবাহী পিয়াগো অটো মালপত্র নিয়ে কুমারঘাট থেকে ফটিকরায়ের মিলনমেলার উদ্দেশ্যে মাঠে যাচ্ছিল৷ নিদেবী এলাকায় উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসা টিআর০২-এফ৮৬১৬ নম্বরের একটি আপাচি বাইকের সাথে সজোরে সংঘর্ষ বাধে অটোটির৷ সংঘর্ষে গাড়ি এবং বাইক থেকে ছিটকে পড়েন গাড়ি চালক মহেন্দ্র দাস এবং বাইক চালক তকদির আলী৷ ঘটনাস্থলেই নিহত হন বাইক এবং গাড়ির চালক৷ এমনটাই জানান এলাকাবাসী৷ এরপর তাদের উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে নিয়ে যায় অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা৷ এদিকে এ বিষয়ে কুমারঘাট হাসপাতালের চিকিৎসক হৈমবতি পাল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে দু’জনের৷ মাথায় আঘাত লাগার ফলেই মৃত্যু হয়েছে তাদের৷


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ কিভাবে ঘটলো এই দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ৷ গাড়ি চালক ২৮ বর্ষীয় মহেন্দ্র দাসের বাড়ি কুমারঘাটের সায়দাবাড়ি এবং বাইক চালক তকদির আলীর বাড়ি কৈলাসহরের টিলাবাজার এলাকায় বলে জানা গেছে৷ ঘটনার পর ঐ রাস্তায় দীর্ঘক্ষণ ধরে জানজটের সৃষ্টি হয়৷ পরে পুলিশের তৎপরতায় জানজট মুক্ত হয় সড়ক৷ এদিকে মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়৷ উল্লেখ্য এই রাস্তায় প্রায়শই যান দুর্ঘটনা লেগে থাকে এবং প্রতিবছরই প্রাণহানি ঘটে দুর্ঘটনার ফলে৷ মূলত ঐ রাস্তায় ডিভাইডার না থাকার ফলে এবং সোজা রাস্তায় অত্যধিক গতির জেরেই এখানে দুর্ঘটনা লেগে থাকে৷ ডিভাইডার এবং ট্রাফিক ব্যবস্থা সচল থাকলে হয়তোবা ঐ রাস্তায় দুর্ঘটনার মাত্রা কিছুটা কমতে পারে বলে অভিমত সচেতন মহলের৷
এদিকে, পথ দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হলো৷ তার নাম বুদ্ধিরাম দেববর্মা৷

জিবি হাসপাতালে দু’দিন চিকিৎসার পর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে৷ দুর্ঘটনাটি ঘটেছিল বুধবার রাতে জিরানিয়া থানাধীন বিদ্যাচন্দ পাড়ায়৷ তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ জিবিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ মৃতেরবাড়ি জিরানিয়া থানাধীন পশ্চিম জিরানিয়া খলার কৃত্তিবাসী পাড়ায়৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ জিরানিয়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top