News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষাকে সঠিক নিশানায় পৌছে দিতে রূপরেখা তৈরীতে গুরুত্ব শিক্ষামন্ত্রীর
Image

শিক্ষাকে সঠিক নিশানায় পৌছে দিতে রূপরেখা তৈরীতে গুরুত্ব শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি ঃ রবিবার সরকারী ছুটির দিনে সুকল গুলিতে শিক্ষক অভিভাবক সম্মেলনের মধ্য দিয়ে শিক্ষাকে সঠিক নিশানায় পৌছে দেবার রূপ রেখা তৈরী করলেন শিক্ষামন্ত্রী৷ এদিন তনি বিভিন্ন সুকলে গিয়ে শিক্ষক অভিভাবকদের তিনি বিভিন্ন সুকলে গিয়ে শিক্ষক অভিভাবকদের সঙ্গে মিলিত হয়ে এবিষয়ে সকলের সহযোগিতা আহ্বান করেছেন৷ শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষক, ছাত্র, অভিবাবক ও সমাজের বিভিন্ন অংশের মানুষের সমন্বয়ে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে চায় রাজ্য সরকার৷ শিক্ষামন্ত্রী রতনলাল বলেন, আমাদের রাজ্যে বর্তমানে যে সরকার চলছে, সেই সরকারের মূল দৃষ্টি হল গুণগত শিক্ষার দিকে৷


তিনি বলেন, ছেলে মেয়েদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা সম্ভব হলে তাহলে পিছিয়ে তাকাতে হবে না৷ এজন্য প্রয়োজন প্রকৃত শিক্ষা৷ সেই লক্ষ্যকে সফল করার জন্যই রবিবার সারা রাজ্যে শিক্ষক অভিভাবক বৈঠক হচ্ছে৷ রাজ্য সরকার রাজ্যের সকল সুকলের দিকে সমদৃষ্টি দিচ্ছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী৷ একই দিনে সব সুকলে একই প্রশপত্র পরীক্ষা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি৷ এই মহৎ উদ্দেশ্যে সফল করতে শিক্ষকরা একা পারবে না৷ এজন্য ছাত্র এবং অভিভাবক এর সঙ্গে যুক্ত করতে চাইছে সরকার৷
নিজের ছেলে মেয়ে সম্পর্কে অভিভাবককে সচেতন করার লক্ষ্যেই শিক্ষক অভিভাবক বৈঠকের আয়োজন করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী৷ শিক্ষা দপ্তরের অফিসাররা বিভিন্ন সুকল পরিদর্শন করে এসব বিষয় প্রত্যক্ষ করছেন এবং খোজ খবর নিচ্ছেন৷


তিনি আরও বলেন, ছেলে মেয়েদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারলে ত্রিপুরাকে পেছনের দিকে ফিরে তাকাতে হবে না৷ সেই জন্য রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করেছে৷ সারা রাজ্যে এক প্রশ্ণপত্র করা হয়েছে৷ একা শিক্ষক, অভিভাবক ও পড়ুয়ার পক্ষে এই গুনগত পরিবর্তন সম্ভব নয়৷ তাই ক্ষেত্রে সকলকে একত্রিত করতে হবে৷ সমাজের জন্য বছরে তিনটা বা দুটি রবিবার কাজ করতে পারবে না , এটা ঠিক নয়৷ এই ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে পরিবর্তন এসেছে৷ সান্মাসিক পরীক্ষায় কি ফলাফল করছে পড়ুয়া সেই সম্পর্কে অভিভাবকদের অবগত করা হচ্ছে৷

এই ভাবে তারা তাদের সন্তানদের চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারবে৷ সেই লক্ষ্যেই এদিন সারা রাজ্যে শিক্ষক- অভিভাবক আলোচনা হয় প্রতিটি সুকলে৷ রবিবার শিক্ষক অভিভাবক সম্মেলনের বিষয়ে খতিয়ে দেখতে শহরের একাধিক সুকলে যান শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ৷ সেই কর্মসূচীতে শেষে প্রতিক্রিয়ায় এই কথা ব্যক্ত করেন তিনি৷ তিনি আরো বলেন পড়ুয়াদের মন থেকে পরীক্ষা ভীতি দূর করতে হবে৷ তবেই সাফল্য আসবে৷ একটা ক্ষুদ্র অংশ এখনো দুর্বল৷ তাদের মানোন্নয়নের জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top