News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর সফর, সাময়িক প্রত্যাহার ৭ ফেব্রুয়ারি আহূত ২৪ ঘণ্টার বিটিএডি-সহ অসম বনধ
Image

প্রধানমন্ত্রীর সফর, সাময়িক প্রত্যাহার ৭ ফেব্রুয়ারি আহূত ২৪ ঘণ্টার বিটিএডি-সহ অসম বনধ

বাকসা (অসম), ৬ ফেব্রুয়ারি (হি.স.) : অবড়ো সুরক্ষা সমিতি আহূত আগামীকাল ৭ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টার বিটিএডি-সহ অসম বনধ সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার কোকরাঝাড় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের বিভিন্ন দাবি-দাওয়ার প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে ৭ ফেব্রুয়ারি বিটিএটি এলাকা এবং অসম বনধের ডাক দিয়েছিল অবড়ো সুরক্ষা সমিতি।

বাকসার বরমায় অবড়ো সুরক্ষা সমিতির পদাধিকারীরা বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে তাঁদের প্রস্তাবিত বনধ সাময়িক স্থগিত রাখা হয়েছে বলে জানান। অবড়ো সুরক্ষা সমিতির কেন্দ্ৰীয় সভাপতি ললিত হেমব্ৰুম জানান, বড়ো শান্তিচুক্তি সম্পাদন উপলক্ষ্যে আয়োজিত আনন্দোৎসবে শামিল হতে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহূত বনধের প্রভাবে এই আনন্দোৎসবের কার্যক্রম যাতে ম্লান না হয় সেজন্য এ ধরনের কর্মসূচি প্রত্যাহার করতে তাঁদের কাছে আবেদন জানিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-এর আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা। হেমব্রুম জানান, তিনি নিজে এবং আন্দোলনের অন্যতম অংশীদার কোকরাঝাড়ের সাংসদ নবকুমার শরণিয়ার সঙ্গে ড. শর্মা কথা বলেছেন। তাঁর সঙ্গে তাঁদের দাবি-দাওয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে।

মন্ত্রী হিমন্তবিশ্ব কথা দিয়েছেন, বিষয়গুলি তিনি প্রধানমন্ত্রীর নজরে নিয়ে সেগুলো পূরণ করার চেষ্টা করবেন। তাই তাঁর কাছে আশ্বাস পেয়ে আন্দোলন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে দাবিগুলি যদি পূরণ না হয়, তা-হলে খুব শীঘ্রই তাঁরা আন্দোলনের পথে পা বাড়াবেন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংসদ নবকুমার শরণিয়াও তাঁদের বিভিন্ন দাবির ভিত্তিতে বক্তব্য পেশ করেছেন।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top