News Flash

  • Home
  • Uncategorized
  • ফাঁসি হওয়া নিশ্চিত, মুকেশের শেষ আর্জিও খারিজ সুপ্রিম কোর্টে

ফাঁসি হওয়া নিশ্চিত, মুকেশের শেষ আর্জিও খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.): ফাঁসি হচ্ছেই| নির্ভয়া গণধর্ষণ মামলার অন্যতম দণ্ডিত মুকেশ সিংয়ের শেষ আর্জিও খারিজ করে দিল সুপ্রিম কোর্ট| সর্বশেষ আর্জি খারিজ হয়ে যাওয়ায় ফাঁসি এড়িয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে গেল মুকেশের| রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ফিরিয়ে দিয়েছেন প্রাণভিক্ষার আর্জি| রাষ্ট্রপতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মুকেশ সিং| কিন্তু, বুধবার মুকেশের শেষ আর্জিও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট| মুকেশের আর্জি খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছে, রাষ্ট্রপতি সমস্ত কিছু খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিয়েছেন|

মুকেশের আর্জির প্রেক্ষিতে মঙ্গলবার শুনানি হয় সুপ্রিম কোর্টে| শুনানি চলাকালীন মঙ্গলবার মুকেশের আইনজীবী অঞ্জনা প্রকাশন দাবি করে বলেছিলেন, তিহাড় জেলে যৌন হেনস্থার শিকার হয়েছিল মুকেশ| তাকে নাকি মারধরও করা হয়েছিল| মঙ্গলবার রায়দান স্থগিত রাখে শীর্ষ আদালত| কিন্তু, বুধবার মুকেশের আর্জি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি আর ভানুমতী, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস বোপানার বেঞ্চ জানিয়েছে, সমস্ত তথ্য ও নথি রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়েছে| তিনি সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চয় সবকিছুই বিচার করেছেন|

প্রসঙ্গত, মুকেশ এবং পবন কুমার গুপ্তার আবেদন আগেই খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট| তার পরেও রাষ্ট্রপতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুকেশ| সেই আবেদন বুধবার খারিজ হয়ে যাওয়ায়, ফাঁসি হওয়া কার্যত নিশ্চিত হয়ে গেল|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top