News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় পূর্বতন সরকারের জমানায় থানার লকআপে ১৫ জনের মৃত্যু হয়েছে : আইনমন্ত্রী
Image

ত্রিপুরায় পূর্বতন সরকারের জমানায় থানার লকআপে ১৫ জনের মৃত্যু হয়েছে : আইনমন্ত্রী

আগরতলা, ২১ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরায় বাম জমানায় থানার লকআপে ১৫ জনের মৃত্যু হয়েছে। অথচ, একটি ঘটনারও কোনও ব্যবস্থা নেয়নি পূর্বতন সরকার। কিন্তু সম্প্রতি থানার লকআপে একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিরোধীরা প্রতিবাদে বিধানসভা বয়কট করেন। তাঁদের এই আচরণে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা এবং বিরোধী বিধায়কদের নিশানা করে আইনমন্ত্রী রতন লাল নাথের দাবি, ওই মৃত্যুর ঘটনার কোনও দাবি ছাড়াই ম্যাজিস্ট্রেট তদন্ত দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁর কটাক্ষ, গতকাল বিধানসভায় বিরোধীরা নাটক করেছেন। এতে মনে হয়েছে, বাম জমানায় থানার লকআপে কোনও দিন কোনও মৃত্যু হয়নি, বিদ্রুপ করে বলেন আইনমন্ত্রী।

মঙ্গলবার সন্ধ্যায় মহাকরণে সাংবাদিক সম্মেলনে আইনমন্ত্রী দাবি করেন, পূর্বতন সরকারের আমলে পুলিশের লকআপে ১৫টি মৃত্যুর ঘটনা ঘটেছে। এক তথ্য তুলে ধরে তিনি বলেন, ১৯৯৪ সালে কিল্লামণি মলসুম, ২০০০ সালে পূর্ব আগরতলা থানায় ফুলকিশোর দেবনাথ, ২০০২ সালে শ্রীনগর থানায় অপু সাহা, ২০০৪ সালে জিরানিয়া থানায় বিমল দেববর্মা, ২০০৫ সালে বিলোনিয়া থানায় অমরচন্দ্র দাস, ২০০৬ রানিরবাজার থানায় হরেকৃষ্ণ দাস, ২০০৮ সালে পশ্চিম আগরতলা থানায় বিশ্বজিৎ বণিক, ২০১০ সালে খোয়াই থানায় বিকাশরঞ্জন বিশ্বাস, ২০১৩ সালে কমলপুর থানায় বীরেন্দ্র শুক্লবৈদ্য, ২০১৫ সালে কমলপুর থানায় বিনয় দেবের পুলিশ লকআপে মৃত্যু হয়েছিল।

তাঁর আরও দাবি, এছাড়াও অসংখ্য মৃত্যুর ঘটনা ঘটেছে পুলিশের লকআপে। তিনি বলেন, ২০১১ সালের ২৮ মার্চ শঙ্কর ভৌমিক, ২০১১ সালের ১ মে ফজর আলি, ১৩ সালের ২৪ মে কানুলাল ঘোষ এবং ২০১৫ সালের ১৪ জুলাই উপেন্দ্র দেবনাথ-এর পুলিশ লকআপে মৃত্যু হয়েছে। অথচ একটি ঘটনারও তদানীন্তন মুখ্যমন্ত্রী কোনও বিবৃতি দেননি। আইনমন্ত্রীর বক্তব্য, পুলিশ লকআপে মৃত্যু কাম্য নয়। তাই সম্প্রতি পশ্চিম আগরতলা থানায় পুলিশ লকআপে মৃত্যুর ঘটনায় কোনও দাবি ছাড়াই মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব ম্যাজিস্ট্রেটে তদন্তের নির্দেশ দিয়েছেন। আসলে, গতকাল বিধানসভায় বিরোধীরা নাটক করেছেন, তোপ দাগেন আইনমন্ত্রী।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top