News Flash

  • Home
  • Uncategorized
  • বিফল হওয়া মানেই সাফল্যের দিকে একধাপ এগিয়ে যাওয়া : নরেন্দ্র মোদী
Image

বিফল হওয়া মানেই সাফল্যের দিকে একধাপ এগিয়ে যাওয়া : নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): বিফল হওয়া মানেই সাফল্যের দিকে একধাপ এগিয়ে যাওয়া| পরীক্ষার অঙ্কে জীবন চলে না, পরীক্ষার নম্বর দিয়ে সব কিছু নির্ধারিত হয় না| নম্বর ভালো না হলে জীবন শেষ হয়ে গেল এমনটা কখনই নয়| সোমবার দিল্লির তালকোটরা স্টেডিয়ামে ‘পরীক্ষা পে চর্চা ২০২০’ অনুষ্ঠানে পড়ুয়াদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| পরীক্ষার ভয়-চিন্তা দূর করতে ছাত্র-ছাত্রীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী| উত্তরও দিয়েছেন পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের| ‘পরীক্ষা পে চর্চা ২০২০’ অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী বলেছেন, ২০২০ মানে নতুন দশক শুরু হল| এই দশকের জন্য পড়ুয়াদের বিশেষ শুভকামনা জানান প্রধানমন্ত্রী| তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে হয়| প্রতিটি অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করি| যদি কেউ আমাকে জিজ্ঞাসা করেন, কোনও অনুষ্ঠান সবচেয়ে বেশি আপনার হৃদয় স্পর্শ করে, আমি বলব এই অনুষ্ঠান| আমি হ্যাকাথনেও অংশ নিতে অত্যন্ত পছন্দ করি| তাঁরা যুব-ভারতের শক্তি এবং প্রতিভা তুলে ধরে|’ প্রধানমন্ত্রী বলেছেন, ‘নবম শ্রেণিতে উঠলেই মাথায় চিন্তার ভার চেপে বসে| আমরা বিফলতার মধ্যেও সাফল্যের শিক্ষা পেতে পারি| বিফল হওয়া মানেই সাফল্যের দিকে একধাপ এগিয়ে যাওয়া|….জীবনের সাফল্যের মাপকাঠি পরীক্ষার নম্বর হয়ে গিয়েছে| কিন্তু, পৃথিবী অনেক বদলে গিয়েছে| পরীক্ষার অঙ্কে জীবন চলে না| পরীক্ষার নম্বর দিয়ে সব কিছু নির্ধারিত হয় না| নম্বর ভালো না হলে জীবন শেষ হয়ে গেল এমনটা নয়|’

‘পরীক্ষা পে চর্চা ২০২০’ অনুষ্ঠানে চন্দ্রযান-২ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘কিছু মানুষ আমাকে বলেছিলেন ‘কোনও নিশ্চয়তা নেই, ব্যর্থ হলে কী হবে’, তাই ইসরো-তে না যাওয়ার জন্য বলেছিলেন| আমি তাঁদের বলেছিল, সেই কারণেই আমি সেখানে যাব| বাকিটা কী হয়েছে আপনারা টিভিতে দেখেছেন|’ ক্রিকেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের কথা মনে আছে? ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছিল আমাদের ক্রিকেট দল, মেজাজও দুর্দান্ত ছিল না| কিন্তু, রাহুল দ্রাবিড় এবং ভি ভি এস লক্ষ্মণ কীভাবে ম্যাচটি ঘুরিয়ে দিয়েছিলেন, তা আমরা কখনই ভুলতে পারি না| এটাই ইতিবাচক চিন্তাভাবনা এবং প্রেরণার শক্তি|’

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এদিন বলেছেন, ‘ভালো নম্বর পাওয়াটাই সব নয়| পরীক্ষাই জীবনের সব, এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে|’ এক ছাত্রী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, পড়াশোনা ও কো-কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে ভারসাম্য বজায় রাখা সম্ভব কীভাবে? উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, ‘পড়াশোনার পাশাপাশি খেলা ও অন্যান্য কাজকর্মেও যুক্ত থাকতে হবে| কো-কারিকুলার অ্যাক্টিভিটিজ না করলে ব্যক্তি রোবট হয়ে যায়| এ জন্য টাইম ম্যানেজমেন্ট করতে হবে| এখন প্রচুর প্রযুক্তি রয়েছে| আশা করব যুব সম্প্রদায় সদ্ব্যাবহার করবে|’ প্রধানমন্ত্রীর কথায়, ‘অভিভাবকদের ক্ষেত্রে শিশুদের নানারকম ট্রেনিং দেওয়া এখন ফ্যাশন| তখন পড়াশোনার মতো এসব নিয়েও চাপ দিতে শুরু করে| শিশুদের পক্ষে এটা কঠিন হয়ে যায়| সন্তানরা কীসে আগ্রহী সেটা বোঝাটা জরুরি|’ স্মার্টফোনের অপব্যবহারের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর বার্তা, ‘স্মার্টফোন আমাদের অনেকখানি সময় চুরি করে নেয়| তার থেকে আমাদের বাঁচতে হবে| নতুন প্রযুক্তিকে গ্রহণ করতে হবে, কিন্তু দাসত্ব হওয়া চলবে না| প্রযুক্তি মানুষের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দিয়েছে| আমরা এখন পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাত্ কথাবার্তা কমিয়ে দিয়েছি|’

অরুণাচল প্রদেশের এক ছাত্রী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন নাগরিক কর্তব্য নিয়ে| উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারতের উত্তর-পূর্ব অত্যন্ত সুন্দর জায়গা| ভারতের মধ্যে অরুণাচল প্রদেশই একমাত্র রাজ্য যেখানে, ‘জয় হিন্দ’ বলে মানুষ একে-অপরকে শুভেচ্ছা জানান| এটি বিরল| আপনাদের উত্তর-পূর্বে যাওয়া উচিত| অধিকার এবং কর্তব্য কখনই আলাদা নয়| আমাদের কর্তব্যেই সবার অধিকার নিহিত আছে| এত বড় দেশে রাষ্ট্রেরও কিছু কর্তব্য রয়েছে| দেশের অর্থনীতির উন্নতি হলে উপকার হবে আজকের ছাত্রদেরও|’

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top