News Flash

Image

ফের চোট পেলেন শিখর ধাওয়ান

বেঙ্গালুরু, ১৯ জানুয়ারি (হি.স.): ফের চোট পেলেন শিখর ধাওয়ান | রবিবার বেঙ্গালুরুতে সিরিজ নির্ণায়ক ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছাড়তে হল তাঁকে। ধাওয়ানের বাঁ কাঁধে চোট লেগেছে। যা পরিস্থিতি তাতে ধাওয়ান আদৌ ব্যাট হাতে নামবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

বেঙ্গালুরুতে আজ শিখর ধাওয়ানের নামা নিয়েও সংশয় ছিল। শেষপর্যন্ত মাঠে নামলেও অস্ট্রেলিয়ার পুরো ইনিংস মাঠে থাকলেন না টিম ইন্ডিয়ার ‘গব্বর’। ফিল্ডিংয়ের সময় ফের চোট পেয়ে মাঠ ছাড়তে হল তাঁকে। এদিন অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন অ্যারন ফিঞ্চের একটি জোরাল শট রুখতে নিজের বাঁদিকে ডাইভ করেন শিখর। তাঁর শরীরের পুরো ওজন বাঁ কাঁধের উপর গিয়ে পড়ে। তাতেই চোট পান শিখর ।

বোর্ডের তরফে একটি টুইট করে জানানো হয়েছে, ধাওয়নের কাঁধের এক্স-রে করা হচ্ছে। এই ম্যাচে তিনি আর খেলতে পারবেন কিনা, তা বোঝা যাবে এক্স-রে রিপোর্ট আসার পরই।

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে গব্বরের নামা নিয়ে রীতিমতো সংশয় আছে। ধাওয়ান যদি শেষপর্যন্ত না খেলতে পারেন, তাহলে তা যে ভারতের জন্য বড় ধাক্কা হতে চলেছে, তা নিয়ে কোনও সংশয় নেই। তেমন হলে রোহিত শর্মার সঙ্গে ফের লোকেশ রাহুলকেই ওপেন করতে পাঠানো হতে পারে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top