News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষমা করার কোনও প্রশ্নই নেই, ইন্দিরাকে ভর্ত্সনা আশাদেবীর
Image

ক্ষমা করার কোনও প্রশ্নই নেই, ইন্দিরাকে ভর্ত্সনা আশাদেবীর

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): ক্ষমা করার কোনও প্রশ্নই ওঠে নেই, বরং আরও গর্জে উঠলেন নির্ভয়ার মা আশাদেবী| ক্ষোভ উগড়ে দিলেন বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয়সিংয়ের বিরুদ্ধে| শুক্রবার টুইট করে নির্ভয়ার মা আশাদেবীর কাছে সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং আর্জি জানিয়েছিলেন, দোষীদের ক্ষমা করে দেওয়ার জন্য| ইন্দিরা জয়সিংয়ের এই আবেদনের প্রেক্ষিতেই গর্জে উঠলেন আশাদেবী| স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দোষীদের ক্ষমা করার কোনও প্রশ্নই ওঠে না| আশা দেবীর প্রশ্ন, ‘আমাকে এই ধরনের পরামর্শ দেওয়ার কে ইন্দিরা জয়সিং?

শনিবার সকালে আইনজীবী ইন্দিরা জয়সিংয়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে আশা দেবী জানিয়েছেন, ‘আমাকে এই ধরনের পরামর্শ দেওয়ার কে ইন্দিরা জয়সিং? গোটা দেশ চাইছে দোষীদের ফাঁসি কার‌্যকর করা হোক| শুধুমাত্র তাঁর মতো মানুষদের জন্যই বিচার পাচ্ছে না নির্যাতিতরা|’ আশা দেবী আরও জানিয়েছেন, ‘বিগত কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টে তাঁর সঙ্গে বহুবার দেখা হয়েছিল, একবারও আমার মঙ্গল কামনা করেননি, জিজ্ঞাসা করেননি আমি কেমন আছি| আর এখন দোষীদের হয়ে কথা বলছেন| ধর্ষকদের সমর্থন করেই জীবিকা নির্বাহ করেন এই ধরনের মানুষ, তাই ধর্ষণের মতো ঘটনা থামছে না|’

প্রসঙ্গত, শুক্রবার আইনজীবী ইন্দিরা জয়সিং টুইট করে লিখেছিলেন, ‘আমি জানি কী পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে আশা দেবী গিয়েছেন| কিন্তু, তাও আমি তাঁকে আর্জি জানাব, সোনিয়া গান্ধীকে অনুসরণ করতে| যেভাবে সোনিয়া গাধী নলিনীকে (রাজীব গান্ধী হত্যাকারী) ক্ষমা করে দিয়েছিলেন, বলেছিলেন ফাঁসি চান না, সেভাবেই আশা দেবীও নির্ভয়া মামলায় দোষী চারজনকে ক্ষমা করে দিন|’

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top