News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা বিধানসভায় স্মৃতিচারণ
Image

ত্রিপুরা বিধানসভায় স্মৃতিচারণ

আগরতলা, ১৭ জানুয়ারি (হি.স.) : শুক্রবার ত্রিপুরা বিধানসভার প্রথমদিনের অধিবেশনে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী রাম জেঠমালানি এবং ত্রিপুরা আঞ্চলিক পরিষদের সদস্য ধর্মরায় দেববর্মার স্মৃতির উদ্দেশ্যে শোক ব্যক্ত করে দু-মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়েছে৷

বিধানসভায় স্মৃতিচারণ করতে গিয়ে অধ্যক্ষ রেবতিমোহন দাস বলেন, রাম জেঠমালানি ১৯৯৬ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আইন, বিচার এবং কোম্পানি বিষয়ক দফতরের মন্ত্রী ছিলেন৷ ১৯২৩ সালের ১৪ সেপ্টেম্বর অবিভক্ত ভারতের সিন্ধু প্রদেশের শিখরপুরে জন্মগ্রহণ করেন তিনি৷ ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর ৯৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ তিনি মোট দু-বার লোকসভায় এবং ছয়বার রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন৷

অন্যদিকে, ত্রিপুরা আঞ্চলিক পরিষদের সদস্য ধর্মরায় দেববর্মার স্মৃতিচারণ করতে গিয়ে অধ্যক্ষ দাস বলেন, তিনি ১০৫ বছর বয়সে গত ২ জানুয়ারি কমলপুর মহকুমার মহারানিপুর গ্রামে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ ১৯৫৭ সালে প্রথম ত্রিপুরা আঞ্চলিক পরিষদের সদস্য হিসাবে তিনি নির্বাচিত হন৷ কমলপুর মহকুমার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে তাঁর অবদান অনস্বীকার্য৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top