News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ নিয়ে রাহুলকে কটাক্ষ নাড্ডার
Image

সিএএ নিয়ে রাহুলকে কটাক্ষ নাড্ডার

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে রাহুল গান্ধী ও কংগ্রেস দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির কার্যকারী সভাপতি জগত প্রকাশ নাড্ডা। দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কাজ করে চলেছে কংগ্রেস বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানী দিল্লিতে ভারতীয় বৌদ্ধ সঙ্ঘের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে জগত প্রকাশ নাড্ডা জানিয়েছেন, ভোটব্যাঙ্কের রাজনীতিই হচ্ছে কংগ্রেস এবং বামপন্থীদের প্রাথমিক লক্ষ্য। সিএএ বিরোধী আন্দোলন করে দেশ দুর্বল করে দিতে চাইছে বিরোধী দলগুলি। দেশভাগের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে দোষারোপ করে তিনি বলেন, ধর্মের নামে দেশকে ভাগ করেছিল কংগ্রেস। হিংসা এবং অসহিষ্ণতা সেই সময় বেড়ে গিয়েছিল। সেই সময় জওহরলাল নেহেরু বলেছিলেন পাকিস্তানে যারা ভাল নেই তাদের দেখভাল করবে ভারত। ১৯৫০ সালে নেহেরু-লিয়াকত চুক্তি ভারত পালন করলেও পাকিস্তান তা মেনে নেয়নি। পাকিস্তানে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিষ্টান ২৩ শতাংশ থেকে কমে দাঁড়ায় মাত্র ৩ শতাংশে। বাংলাদেশে সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৭ শতাংশে। ওয়াশিটন পোস্ট ও রয়েটার্সের হিসেব অনুযায়ী আফগানিস্তানে যেখানে ৫০ হাজার শিখ পরিবার ছিল এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র দুই হাজার। এই তিন দেশ থেকে বহু অমুসলমান উদ্বাস্তু ভারতে আশ্রয় নিয়েছে।

সিএএ নিয়ের রাহুলকে চ্যালেঞ্জ জানিয়ে নাড্ডার দাবি ‘সিএএ নিয়ে রাহুল গান্ধী ১০টি লাইনও বলতে পারবেন না। আইনটি সম্পর্কে কোনও কিছু না জেনে, তিনি এর বিরোধিতা করে চলেছেন। দেশের জন্য বিষয়টি দুর্ভাগ্যজনক।’

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top