News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ নিয়ে পিন্নারাই সরকারের কাছে জবাবদিহি চাইল রাজ্যপাল
Image

সিএএ নিয়ে পিন্নারাই সরকারের কাছে জবাবদিহি চাইল রাজ্যপাল

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : রাজ্যের সাংবিধানিক প্রধানকে এড়িয়ে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার জেরে কেরল সরকারের কাছ থেকে এই বিষয়ে জবাবদিহি চাইল রাজ্যপাল আরিফ মহম্মদ খান।

শুক্রবার আরিফ মহম্মদ খান জানিয়েছেন, রাজ্যপালের কর্তব্য সম্পর্কে সংবিধান স্পষ্ট ভাষায় বলা হয়েছে। সংবিধানকে সংরক্ষণ, রক্ষা ও সুরক্ষিত রেখে রাজ্যবাসীর সেবায় ও কল্যাণে নিয়োজিত থাকা এবং রাজ্যের সাংবিধানিক কাঠামো যাতে কোনও ভাবেই ভেঙে না পড়ে, সেটা দেখাই রাজ্যপালের কর্তব্য। রাজ্যপালকে অন্ধকারে রেখেই সিএএ-র মতো কেন্দ্রীয় আইনকে চ্যালেঞ্জ জানিয়েছে কেরল সরকার। অথচ এই আইন রাজ্যের এক্রিয়ারে পড়ে না। তা পুরোপুরি ভাবে কেন্দ্রের তালিকাভুক্ত। রাজ্যপালের সম্মতি ছাড়া এই সংক্রান্ত নির্দেশ রাজ্য সরকার কোনও ভাবে দিতে পারে না। সুপ্রিম কোর্টে যাওয়ার আগে রাজ্যপালের সম্মতি নেওয়াটা রাজ্য সরকারের কর্তব্য ছিল।

এর আগে বৃহস্পতিবার রাজ্যপাল বলেছিলেন, ‘রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে কোন সমস্যা নেই। কিন্তু প্রথমে রাজ্য সরকারকে জানানো উচিত ছিল। সাংবিধানিক প্রধান হওয়া সত্বেও বিষয়টি আমায় সংবাদপত্র পড়ে জানতে হয়েছে। আমি রাবার স্ট্যাম্প নই।’ কেরল সরকারকে তীব্র কটাক্ষ করে তিনি জানিয়েছিলেন, এতে করে সৌজন্য এবং প্রোটোকল(নিয়মভঙ্গ) করা হয়েছে। হুঁশিয়ারি দিয়ে দিয়ে আরিফ মহম্মদ খান জানিয়েছেন, রাজ্যপালের সম্মতি ছাড়া রাজ্য সরকার আদৌ সুপ্রিম কোর্টে যেতে পারে কিনা তা খতিয়ে দেখা হবে। উল্লেখ করা যেতে পারে সম্প্রতি সিএএ-র বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে কেরল বিধানসভা প্রস্তাব পাশ করিয়েছে কেরলের এলডিএফ সরকার।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top