News Flash

  • Home
  • Uncategorized
  • মকর সংক্রান্তি : ত্রিপুরায় গ্রামাঞ্চলে বাড়িঘরের উঠানে আলপনা আঁকা নিয়ে ব্যস্ত গৃহিণীরা
Image

মকর সংক্রান্তি : ত্রিপুরায় গ্রামাঞ্চলে বাড়িঘরের উঠানে আলপনা আঁকা নিয়ে ব্যস্ত গৃহিণীরা

আগরতলা, ১৩ জানুয়ারি (হি. স.) : মকর সংক্রান্তি উপলক্ষ্যে উঠানে আলপনা আঁকার রেওয়াজ ধরে রেখেছেন লঙ্কামুড়ার গৃহিণীরা। আদিকাল থেকে পৌষ মাসে সংক্রান্তিতে উঠানে আলপনা এঁকে তাতে হরির নামে লুট দেওয়া এক প্রথা, তা প্রতি বছর তাঁরা পালন করছেন। জানালেন লঙ্কামুড়ার বাসিন্দা নিবেদিতা কপালি। তাঁর কথায়, শহরাঞ্চলে সাধারণত এই রেওয়াজ প্রায় উঠেই গিয়েছে। কিন্তু, মকর সংক্রান্তি গ্রামাঞ্চলে আমরা প্রতি বছর উৎসাহের পালন করছি।

এদিন, লঙ্কামুড়ায় অধিকাংশ বাড়িতে গিয়ে দেখা উঠানে সুদৃশ্য আলপনা আঁকা হয়েছে। নিবেদিতা কপালি বলেন, পূর্বজরা আমাদের হাতে ওই রেওয়াজ তুলে দিয়ে গিয়েছেন। তাঁদের সাথে থেকেই আলপনা আঁকার হাতেখড়ি হয়েছে। তাই, পূর্বজদের ফেলে যাওয়া ঐতিহ্যকে মুছে ফেলতে চাইছি না। তাঁর কথায়, এই অঞ্চলে প্রত্যেকের বাড়িতেই মকর সংক্রান্তি উৎসাহ নিয়ে উদযাপন করা হয়।

তিনি বলেন, সংক্রান্তির সপ্তাহখানেক আগেই আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দেই। কারণ, উঠানে আলপনা আঁকার জন্য ভাল প্রস্তুতি না হলে আলপনা ফুটিয়ে তুলে যায় না। তাঁর কথায়, প্রথমে আমরা গোবর দিয়ে সারা উঠান লেপে দিতে হয়। তারপর সেখানে আলপনা আঁকা শুরু করি আমরা। তিনি জানান, আলপনা আঁকার ক্ষেত্রে ভাল নক্সা হওয়া খুবই জরুরি। তবেই, আলপনা সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top