News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির সরাই রোহিল্লায় ঘিঞ্জি বস্তিতে আগুন, হতাহতের কোনও খবর নেই
Image

দিল্লির সরাই রোহিল্লায় ঘিঞ্জি বস্তিতে আগুন, হতাহতের কোনও খবর নেই

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা দিন দিন বেড়েই চলেছে| ফের অগ্নিকাণ্ড দিল্লিতে| এবার আগুন লাগল দিল্লির সরাই রোহিল্লা এলাকায় অবস্থিত ঘিঞ্জি বস্তিতে| শুক্রবার সকালে চারটি বস্তিতে আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট চারটি ইঞ্জিন| দমকল কর্মীদের প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই|

পুলিশ ও দমকল সূত্রের খবর, শুক্রবার সকালে লিবার্টি সিনেমার কাছে সরাই রোহিল্লা এলাকায় অবস্থিত চারটি ঝুপড়িতে আগুন লাগে| সকাল ৯.৪০ মিনিট নাগাদ ফোন করে অগ্নিকাণ্ড সম্পর্কে দমকলকে জানানো হয়| আগুন নেভাতে তত্ক্ষণাত্ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট চারটি ইঞ্জিন| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় সকাল ১০.১৫ মিনিট নাগাদ আয়ত্তে এসেছে আগুন| এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচেছ।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top