News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীতে এবার তিন সন্দেহভাজন আইএস জঙ্গিকে ধরল দিল্লি পুলিশ
Image

রাজধানীতে এবার তিন সন্দেহভাজন আইএস জঙ্গিকে ধরল দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.) : এবার খোদ রাজধানীর বুকেই ইসলামিক স্টেটের (আইএস) তিন সন্দেহভাজন জঙ্গিকে হাতেনাতে পাকড়াও করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। ওয়াজিরিবাদ এলাকা থেকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় তাদের। পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালাচ্ছিল তারা। পাল্টা গুলি চালায় পুলিশও। পিছু ধাওয়া করে ধরে ফেলা হয় তিনজনকে। দিল্লি পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। জেরায় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইসলামিক স্টেটের সঙ্গে যোগসূত্র রয়েছে বলে জানা গিয়েছে।

তদন্তকারী অফিসারদের দাবি, রাজধানীর নানা জায়গায় নাশকতার ছক কষছিল এই জঙ্গিরা। ওই তিনজনের ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিরিয়ায় আইএসের এক পাণ্ডার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল বলে জানতে পেরেছে পুলিশ। দিল্লির বুকে আইএস-মডিউলের সন্ধান পেয়ে রীতিমতো উদ্বিগ্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গোয়েন্দাদের আশঙ্কা ছিলই, এ দেশে আইএসের মতাদর্শে প্রভাবিত হয়ে অনেকে তাদের হয়ে লড়াইয়ে যোগ দিতে ইরাক বা সিরিয়ায় যাওয়ার চেষ্টা করেছে। কেউ আবার ফিরে এসে পুলিশের জালে ধরাও পড়েছে। এরাই কেউ কেউ অতিরিক্ত প্রভাবিত হয়ে একাই নাশকতার চেষ্টা করতে পারে। গোয়েন্দাদের দাবি, তিনজনই আইএস-পাণ্ডার সঙ্গে পরামর্শ করে কোনও নির্দিষ্ট জায়গায় হামলার পরিকল্পনা করছিল।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top