News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গে শীঘ্রই ক্ষমতায় আসছে বিজেপি, দাবি শাহনাওয়াজের
Image

পশ্চিমবঙ্গে শীঘ্রই ক্ষমতায় আসছে বিজেপি, দাবি শাহনাওয়াজের

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হলেন বর্ষীয়ান বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেন। আর বেশি দিন ক্ষমতায় থাকবে না তৃণমূল। শীঘ্রই রাজ্যে সরকার গঠন করবে বিজেপি বলে দাবি করেছেন তিনি।

সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পর আইনে পরিণত হয়েছে নাগরিকত্ব সংশোধিত আইন। এতে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে ভারতে আসা অমুসলমান উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে । এই আইনের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মত দলগুলি। পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের ভূমিকার নিন্দা করে বুধবার শাহনাওয়াজ হুসেন জানিয়েছেন, সিএএ-র সমর্থনে রাজ্যের একদল বুদ্ধিজীবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন।

নিজের ব্যর্থতা ঢাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর কোনও প্রকারের ইস্যু নেই। সেই কারণে সিএএ নিয়ে অযথা বিভ্রান্তি ছড়াচ্ছেন তিনি। মমতা সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকবে না। রাজ্যে শীঘ্রই সরকার গড়বে বিজেপি। উল্লেখ করা যেতে পারে মঙ্গলবার মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যে রাজ্যে সিএএ, এনআরসি এবং এনপিআর কার্যকর করা হবে না। এমন করতে গেলে তাঁর লাশের উপর দিয়ে যেতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top