News Flash

  • Home
  • Uncategorized
  • শরণার্থীদের তালিকা তৈরির প্রক্রিয়া শুরু উত্তরপ্রদেশে
Image

শরণার্থীদের তালিকা তৈরির প্রক্রিয়া শুরু উত্তরপ্রদেশে

লখনউ, ৫ জানুয়ারি (হি.স) : সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করার প্রক্রিয়া শুরু করে দিল বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের একটি তালিকা তৈরির প্রক্রিয়া শুরু করেছে যোগী আদিত্যনাথের সরকার। সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে এদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) –এর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ আন্দোলন একটু থিতু হতেই সিএএ কার্যকর করতে তাত্পর বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের সব জেলাশাসককে শরণার্থীদের একটি তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। তিন পড়শি দেশ বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ. জৈন এবং পারসিদের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে জেলাশাসকদের। এই তালিকায় যাঁদের নাম থাকবে তাঁরা প্রত্যেকেই ভারতের নাগরিকত্ব পাবেন। উত্তরপ্রদেশ সরকারের ধারণা, আফগানিস্তান থেকে বেশি শরণার্থী না এলেও উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকায় পাকিস্তান ও বাংলাদেশের বহু বাসিন্দা বসবাস করেন। এ প্রসঙ্গে, প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, শুধুমাত্র বৈধ শরণার্থীরাই যাতে এই তালিকায় সুযোগ পায় তা নিশ্চিত করতে। যোগী সরকারের ধারণা, লখনউ, হাপুর, রামপুর, শাহজাহানপুর, নয়ডা এবং গাজিয়াবাদে সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী বসবাস করে। শরণার্থী তালিকার পাশাপাশি অনুপ্রবেশকারীদেরও একটি তালিকা তৈরির কাজ শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার। সোজা ভাষায় বলতে গেলে, রাজ্যে বসবাসকারী বিদেশি মুসলিমদেরও একটি তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।

সূত্রের খবর, উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি সমস্ত জেলা পুলিশ প্রধানকে চিঠি দিয়ে এই নির্দেশ জারি করেছেন। রাজ্যের অভ্যন্তরীণ সুরক্ষার জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও ওই চিঠিতে জানানো হয়েছে। পুলিশের সমস্ত স্তরের আধিকারিকদের প্রান্তিক জেলার সমস্ত অঞ্চল, সীমান্তবর্তী এলাকায় ভাল করে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই দুটি তালিকা সুষ্ঠুভাবে তৈরি করা যায়।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top