News Flash

  • Home
  • Uncategorized
  • জামিয়া মিলিয়া হিংসা : ১০ জন অপরাধীকে গ্রেফতার করল দিল্লি পুলিশ
Image

জামিয়া মিলিয়া হিংসা : ১০ জন অপরাধীকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে হিংসার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করল পুলিশ| ধৃত ১০ জনের বিরুদ্ধেই অপরাধের রেকর্ড রয়েছে| ধৃতদের মধ্যে কেউই পড়ুয়া নয়| দক্ষিণ-পূর্ব দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার চিন্ময় বিসওয়াল জানিয়েছেন, ‘জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে হিংসার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে| ধৃত ১০ জনের বিরুদ্ধেই অপরাধের রেকর্ড রয়েছে| তাদের বিরুদ্ধে জনগণের মধ্যে হিংসা বাঁধানোর অভিযোগ আনা হয়েছে|’ সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে| বিসওয়াল জানিয়েছেন, ‘হিংসার সময় ঘটাস্থলে কর্তব্যরত পুলিশ কর্মীদের বয়ান ও সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখার পর ১০ জনকে গ্রেফতার করা হয়েছে|’

নাগরিকত্ব সংশোধন আইন ও এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভে গত রবিবার উত্তাল হয়ে ওঠে দক্ষিণ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন নিউ ফ্রেন্ডস কলোনি এলাকা| অভিযোগ, হিংসার পরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের বেধড়ক পেটায় দিল্লি পুলিশ| পড়ুয়াদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মীদেরও মারধরের অভিযোগ ওঠে| এই ঘটনার পরই দেশজুড়ে পুলিশের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় পড়ুয়াদের মধ্যে| জামিয়ার লাইব্রেরির অলিন্দে ফোঁটা ফোঁটা রক্তও পড়ে থাকতে দেখা যায়| কিন্তু, মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, জামিয়া প্রতিবাদের সময় একটিও গুলি চালায়নি দিল্লি পুলিশ| গ্রেফতার করা হয়েছে ১০ জনকে, বাকি সমাজ-বিরোধীদের খোঁজে তল্লাশি চলছে|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top