News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দ্বিধাবিভক্ত জেডি(ইউ)
Image

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দ্বিধাবিভক্ত জেডি(ইউ)

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দ্বিধাবিভক্ত জেডি(ইউ)। সোমবার সংসদের নিম্নকক্ষে প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে জোট শরিক বিজেপির পাশেই দাঁড়িয়েছে নীতিশের দল। কিন্তু বিষয়টি নিয়ে এখনও দ্বিধাবিভক্ত জেডি(ইউ)। একদিকে যখন দলের বর্ষীয়ান নেতা পবন বর্মার দাবি যে বিলটি অসাংবিধানিক। দেশের একতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিরোধী এই বিল। তখন অন্যদিকে জেডি(ইউ)-র আর এক বর্ষীয়ান নেতা তথা লোকসভার সাংসদ কৌশলেন্দ্র কুমার জানিয়েছেন, ধর্মনিরপেক্ষতার সঙ্গে এই বিলের কোনও প্রকারের সংঘাত নেই। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে হিন্দু, শিখ এবং অন্যান্য উদ্বাস্তুরা যারা এই দেশে এসেছে। বিলটি তাদের জন্য। এর সঙ্গে ভারতীয় মুসলমানদের কোনও সংঘাত নেই।

এদিন ট্যুইট করে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে পবন বর্মা লিখেছেন, রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে পুনর্বিবেচনা করা উচিত নীতিশ কুমারের। বিলটি অসাংবিধানিক। ভারতের একতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিরোধী। এমনকি জেডি(ইউ)-র আদর্শের বিরোধী। গান্ধীজি থাকলে এই বিলের বিরোধিতা করত।
সোমবার জেডি(ইউ)-র আরও এক নেতা প্রশান্ত কিশোর ট্যুইটবার্তায় লিখেছেন, ধর্মের নামে নাগরিকত্ব দেওয়া এই বিলকে জেডি(ইউ)-র সমর্থন হতাশাজনক। দলীয় নীতি ও গঠনতন্ত্রের বিরোধী এই বিল। গান্ধীজির আদর্শের পরিপন্থী সিএবি।

মঙ্গলবার লোকসভার সাংসদ কৌশলেন্দ্র কুমার জানিয়েছেন, ধর্মনিরপেক্ষার সঙ্গে এই বিলের কোন সংঘাত নেই। অন্যদিকে বিলের বিরোধিতায় সরব আরজেডি। দলের নেতা মনোজ ঝাঁ জানিয়েছেন, দেশকে ইজরায়েলিকরণের চেষ্টা চলছে। নীতিশ কুমারের বিলটিকে সমর্থন করার বিষয়টি হতাশাজনক। ভারত নামক সমুদ্রকে পুকুরে পরিণত করার চেষ্টা চলছে।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top