কৈলাসহরে প্রকাশ্যে হত্যার লক্ষ্যে প্রতিবেশী যুবকের পিঠে চলল ছুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর ৷৷ কৈলাসহর থানার অন্তর্গত লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতে শুক্রবার দুপুরে ত্রিশ বছরের নরুল ইসলামকে হত্যার চেষ্টা করে প্রতিবেশী এক যুবক৷ ছুরি দিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায় ঐ যুবক৷


ঘটনার বিবরণে জানা যায়, নুরুল ইসলামের বাড়ি লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের টাউন কুবঝার এলাকায়৷ আকমদ আালীর বাড়ি একই গ্রাম পঞ্চায়েতর রাজদরপুর এলাকায়৷
আকমদ আলী এলাকায় বখাটে যুবক হিসাবে পরিচিত৷ নুরুল ইসলাম দীর্ঘ আট বছর বিদেশে থেকে সম্প্রতি এক মাস পূর্বে বাড়িতে এসেছে৷ নুরুলের বাবা কদর আলীর এলাকায় চায়ের দোকান রয়েছে৷ প্রায় সময়ই আকমদ কদর আলীর দোকানে চা পান খেয়ে টাকা না দিয়ে চলে যায়৷

নুরুল বিদেশ থেকে আসার পর প্রায় প্রতিদিন বাবার দোকানে এসে দোকানদারী করত৷ আজও সকালে নুরুল তাঁর বাবার দোকানে এসে দোকানদারী করছিল৷ সে সময় আকমদ দোকানে এসে চা খেয়ে পান দেবার কথা বললে টাকা দাবী করে নুরুল৷


তখনই মিটমাট করে দেন৷ দুপুর সাড়ে বারোটা নাগাদ নুরুল তাঁর নিজ বড়ি থেকে এলাকায় মসজিদে নামাজ পড়তে যাবার সময় পিছন দিক থেকে আকমদ আলী এসে নুরুলের পিঠের নিচে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়৷ সঙ্গে সঙ্গেই নুরুল মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার শুরু করে৷ নুরুলের সঙ্গে অন্যান্য গ্রামবাসীরাও ছিল৷ নুরুলকে সঙ্গে সঙ্গেই কৈলাসহর থানায় আনা হয়৷

এরপর কৈলাসহরের উনকোটি জেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়৷ চিকিৎসক নুরুলের পীঠের নীচে ছুরিকাঘাত সেলাই দেয়৷ পুলিশ নুরুলের মামালাটি রেজিস্ট্রী করে আকমদ আলীকে গ্রেপ্তারের জন্য পুলিশ এলাকায় চিরুনী তল্লাশি করছে৷
কৈলাসহর থানার ওসি দেবাশীষ সাহা জানান, খুব শীঘ্রই আকমদ আলী পুলিশের হাতে ধরা পড়বে৷