News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বন্যা পরিস্থিতি , ত্রাণ শিবিরে ৩৯৩৪ মানুষ
Image

রাজ্যে বন্যা পরিস্থিতি , ত্রাণ শিবিরে ৩৯৩৪ মানুষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই ৷৷ শুক্রবার ও শনিবার প্রবল বর্ষণে রাজ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ রাজ্যের সবগুলি জেলাতেই ভারী বৃষ্টিপাত হয়েছে৷ তার মধ্যে মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে পশ্চিম জেলা ও খোয়াই জেলা৷ নদীগুলির জলস্ফীতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ হাওড়া নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে৷ অন্য নদীগুলি বিপাদ সীমা অতিক্রম না করলেও কাছাকাছি পৌঁছে গিয়েছে৷ আগরতলা শহরে রবিবার দুপুর বারোটা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১৬৫.৪ মিলিমিটার৷ সরকারী রিপোর্ট অনুযায়ী পশ্চিম ত্রিপুরা ও খোয়াই জেলায় মোট ১১৫৮টি পরিবারের ৩৯৩৪ জন ২৮টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন৷ সিপাহীজলা জেলা, দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী জেলার কিছু অংশ প্রভাবিত হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সম্ভাব্য বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছেন৷ ত্রাণ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের আধিকারীকদের প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন৷ সেই মোতাবেক এনডিআরএফ, সিভিল ডিফেন্স সহ মহকুমা প্রশাসনের দূর্যোগ মোকাবিলা টিম দূর্গতদের প্লাবিত এলাকা থেকে উদ্ধার করে ত্রাণ শিবিরে পৌঁছানোর কাজ করছে৷ ত্রাণ শিবিরগুলিতে প্রশাসনের তরফ থেকে ত্রাণ সামগ্রি পৌঁছানো হচ্ছে৷


জানা গিয়েছে, পশ্চিম জেলার হাওড়া নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে৷ হাওড়ার বিপদ সীমা হচ্ছে ১০.৫০ মিটার৷ বর্তমানে হাওড়ার জল বইছে ১০.৭৩ মিটারে৷ আগরতলা পুর নিগমের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে৷ প্রতাপগড়, শ্রীলঙ্কাবস্তি, বনমালিপুর, শিবনগর, ঋষি কলোনী, পেরাডাইস চৌমুহনী, আরএমএস চৌমুহনী, বিদুরকর্তা চৌমুহনী, চন্দ্রপুর ইত্যাদি এলাকা প্লাবিত হয়েছে৷ মহকুমা প্রশাসন, টিএসআর, আসাম রাইফেলস এবং এনডিআরএফ এর কর্মীদের উদ্ধার কাজে নিযুক্ত করা হয়েছে৷ বুটের ব্যবস্থাও করা হয়েছে৷


পশ্চিম ত্রিপুরা জেলায় ৮৩৮ পরিবারের ২৮২৬ জন মানুষকে ২০টি ত্রাণ শিবিরে রাখা হয়েছে৷ রাজধানী আগরতলা শহরের জল নিস্কাশনের জন্য তেরটি পাম্প রবিবার সকাল থেকে কাজ করছে৷ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারীকরা হাওড়া এবং কাটাখালের দিকে নজর রেখে চলেছেন বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷
এদিকে, খোয়াই নদীর জল বিপদ সীমার নীচেই রয়েছে৷ বিপদ সীমা হচ্ছে ৪৫ মিটার৷ বর্তমানে এই নদীর জল প্রবাহিত হচ্ছে ৪৩.১০ মিটারে৷ খোয়াই জেলার দুটি মহকুমার ৩৪৭টি পরিবারের ১১০৮ মানুষকে ৮টি ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে৷


সিপাহীজলা জেলার মোহনভোগ ব্লকে দুটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ গোমতী নদীর জল বিপদ সীমার নীচে রয়েছে৷ জাতীয় সড়কের বিবেকানন্দপল্লী এলাকায় জলমগ্ণ হয়ে পড়ে৷ সাতটি মাম্প কাজ করছে উদয়পুর পুর এলাকায়৷ দক্ষিণ জেলার মুহুরী ও ফেনী নদীর জলও বিপদ সীমার নীচে দিয়ে বইছে৷ ঊনকোটি জেলার মনু নদীর জলও বিপদ সীমার নীচেই বইছে৷ তবে কৈলাসহর শহরাঞ্চলে কিছু এলাকায় জলমগ্ণ হয়ে পড়েছে৷
আবহাওয়ার পূর্বাভাসে জানা গিয়েছে, আগামীকাল রাজ্যের সর্বত্রই ভারী বৃষ্টিপাত হবে৷ সেই সাথে ঝড়ো হাওয়া বইবে৷


ভয়াবহ বন্যার কবলে রাজধানী আগরতলা শহর সংলগ্ণ নিম্নাঞ্চলগুলি৷ প্রতাপগড়, চন্দ্রপুর বদলাখাল, শ্রীলঙ্কাবস্তী সহ বিভিন্ন এলাকার মানুষ গতকাল রাত থেকেই জলবন্দী৷ প্রশাসনের তরফ থেকে জলবন্দী মানুষজনকে উদ্ধার ও শরণার্থী শিবিরে ত্রাণ সামগ্রীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ গত দুদিনের বর্ষণে জল মগ্ণ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ নিম্নাঞ্চলগুলো৷ টানা বর্ষনের ফলে হাওড়া সহ অন্যান্য নদী ও ছড়া, খালগুলিতে জলস্ফীতি দেখা দিয়েছে৷ বিশেষ করে প্রতাপগড়, চন্দ্রপুর, বলদাখাল, শ্রীলঙ্কাবস্তী সহ বিস্তীর্ণ অঞ্চল বন্যার কবলে পড়েছে৷ মহকুমা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কবার্তা জারী করে মানুষজনকে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে চলে আসার জন্য অনুরোধ জানানো হয়েছিল৷ কিন্তু মানুষ সহজে ধন সম্পদ গৃহপালিত পশু ইত্যাদি ফেলে বাড়িঘর ছেড়ে আসতে চাননি৷ রবিবার সকাল থেকে প্রশাসনের তরফে জলবন্দী মানুষকে উদ্ধারের কাজ শুরু হয়েছে৷ আগরতলা শহর ও শহরতলী এলাকার জনগণকে কম করেও ২০টি ত্রাণ শিবিরে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে৷ এনডিআরএফ সহ অন্যান্য উদ্ধারকারী দল উদ্ধার কাজে শামিল হয়েছেন৷ সদরের এসডিএম জানান, তিনি নিজে ১৫-২০টি ত্রাণ শিবির পরিদর্শন করেছেন৷ বিপন্ন মানুষজনকে উপযুক্ত ত্রাণ সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ কোন কোন স্থানে রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত বন্যার কবলে পড়ে কেউ হতাহতের খবর নেই৷ প্রশাসন পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷
এদিকে, টানা কয়েক দিনের বর্ষণে জনজীবন বিপর্যস্ত গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে৷ এই ভারী বর্ষণে মাঠ ঘাট, কৃষিক্ষেত্র, পুকুর, ছড়া সহ সব কিছুই জলমগ্ণ৷ এই বর্ষণে তেলিয়ামুড়া মহকুমার মোহরছড়া, হদ্রাই, নেতাজীনগর, শান্তিনগর দশমীঘাট সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে জলের কলরব৷ বিশে, করে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায় ররিবার জলমগ্ণ এলাকাগুলি পরিদর্শন করেন৷ জলমগ্ণ এলাকাগুলি পরিদর্শনকালে বিধায়িকার সাথে ছিলেন তেলিয়ামুড়া বিজেপি মণ্ডল সভাপতি রঞ্জিত সরকার, তেলিয়ামুড়া পুরপিতা নীতিন সাহা, তেলিয়ামুড়া মণ্ডল সম্পাদক জয়ন্ত সাহা সহ অন্যান্যরা৷ এই ভারী বর্ষণে হদ্রাই-তেলিয়ামুড়া যোগাযোগ বিচ্ছিন্ন৷ তীব্র জলের স্রোতে হদ্রাই তেলিয়ামুড়া সড়কটি তলিয়ে গেছে৷ পরিদর্শন শেষে বিধায়িকা কল্যাণী রায় জানান৷


জলমগ্ণ এলাকাগুলিতে বসবাসকারীদের সতর্ক করে দেওয়া হয়েছে, জীবনের ঝুঁকি না নিতে৷ বিপর্যয় মোকাবিলার জন্য তেলিয়ামুড়া মণ্ডলের কর্মীরা তৈরি রয়েছে৷ প্রয়োজনে শরণার্থী শিবির খোলা হবে৷ আর্ত মানুষজন যাতে শিবিরে আসে প্রয়োজনে৷ অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনও তৈরি বিপর্যয় মোকবিলার জন্য৷


অন্যদিকে, শনিবার রাত থেকে টানা বৃষ্টির ফলে রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা জলমগ্ণ হয়ে পড়ে৷ রবিবার সকালে জলমগ্ণ এলাকা পরিদর্শনে যান এলাকার বিধায়ক তথা মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়৷সাথে ছিলেন জেলাশাসক,মহকুমা শাসক এবং উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন সহ অন্যান্যরা৷ জলমগ্ণ এলাকা পরিদর্শনকালে জলের পাম্পের মাধ্যমে এলাকা থেকে দ্রুত জল নিষ্কাশণের নির্দেশ দেন বিধায়ক তথা মন্ত্রী প্রণজীত সিংহ রায়৷ এছাড়াও প্রশাসনিক আধিকারিকদের সব ধরনের পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেন তিনি ৷ মন্ত্রীর নির্দেশে দ্রুত জলমগ্ণ এলাকা থেকে জলের পাম্পের মাধ্যমে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top