News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে বিয়েবাড়ির প্যান্ডেলে ঢুকে পড়ল ট্রাক : মৃত্যু ৮ জনের, গুরুতর আহত কমপক্ষে ৬ জন
Image

বিহারে বিয়েবাড়ির প্যান্ডেলে ঢুকে পড়ল ট্রাক : মৃত্যু ৮ জনের, গুরুতর আহত কমপক্ষে ৬ জন

লখিসরাই (বিহার), ১১ জুলাই (হি.স.): বিহারের লখিসরাই জেলায় বেপরোয়া ট্রাকের দৌরাত্ম্য! নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে বিয়েবাড়ির প্যান্ডেলে ঢুকে পড়ল ঘাতক ট্রাক। বুধবার রাতের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের, এছাড়াও কমপক্ষে ৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার জেরে বিয়েবাড়িতে এখন শোকের ছায়া। দুর্ঘটনার পরই ট্রাক ফেলে পালিয়ে যায় চালক। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

পুলিশ সূত্রের খবর, রাস্তার ধারে প্যান্ডেলে বিয়েবাড়ির অনুষ্ঠান চলছিল। আনন্দে মেতে ছিলেন বিয়েবাড়িতে আগত অতিথিরা। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ে একটি ট্রাক। ট্রাকের ধাক্কায় ও চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। চিকিৎসার জন্য তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার পর থেকেই পলাতক ঘাতক ট্রাকের চালক। বাজেয়াপ্ত করা হয়েছে ট্রাকটিকে।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top