মোদী সরকার বড় বড় শিল্পপতিদের হাতের পুতুল, আবারও আক্রমণাত্মক সিধু

ঝালাওয়ার (রাজস্থান), ৩ ডিসেম্বর (হি.স.): রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে বেফাঁস মন্তব্য করেছিলেন পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত্ সিং সিধু| বিতর্কিত মন্তব্য করে সিধু বলেছিলেন, ‘বিজেপি আমাদের তিনটে মোদী দিয়েছে, যথাক্রমে নীরব মোদী, ললিত মোদী এবং অপরজন আম্বানির কোলে বসে থাকা নরেন্দ্র মোদী|’ বেফাঁস মন্তব্য করেও নিজ বক্তব্যে অনড় সিধু| সোমবার রাজস্থানে ঝালওয়ারে ভোটপ্রচারে গিয়ে সিধু বলেছেন, ‘মোদী সরকার বড় বড় শিল্পপতিদের হাতের পুতুল| দরিদ্রদের জন্য তাঁদের কাছে কিছুই নেই| মোদী সরকার শুধুমাত্র আম্বানি এবং আদানিদের জন্য|’
উল্লেখ্য, রবিবার রাজস্থানের কোটায় কংগ্রেসের প্রকাশ্য জনসভায় করুচিকর মন্তব্য করে সিধু বলেছিলেন, ‘কংগ্রেস আমাদের চারটি গান্ধী দিয়েছে, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী| বিজেপি আমাদের তিনটে মোদী দিয়েছে, যথাক্রমে নীরব মোদী, ললিত মোদী এবং অপরজন আম্বানির কোলে বসে থাকা নরেন্দ্র মোদী|’ সোমবার রাজস্থানের ঝালাওয়ারে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে তিক্ততা প্রসঙ্গে সিধু বলেছেন, ‘তিনি (ক্যাপ্টেন অমরিন্দর সিং) খুবই শ্রদ্ধেয় মানুষ| আমি তাঁকে খুব শ্রদ্ধা করি, সম্মান করি| নিজেই সব কিছু সামলে নেব|’