খুব শীঘ্রই বিলোনিয়া পর্যন্ত ট্রেন চলাচল করবে : রেলকর্তা শৈলেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷  রাজ্যে এলেন রেল সুরক্ষা কমিশনার শৈলেশকুমার পাঠক। রবিবার সকালে তিনি রাজ্যে এসেছেন। এসেই তিনি সোজা চলে যান শান্তিরবাজারে। সেখানে গিয়ে তিনি শান্তিরবাজার থেকে বিলোনিয়া পর্যন্ত রেলপথের কাজ তদারকি করেন।জানা গেছে, গর্জি থেকে শান্তিরবাজার পর্যন্ত রেলপথের কাজ সম্পন্ন হয়ে গেছে। এনএফ রেলওয়ে আধিকারিক সিআরএস শৈলেশকুমার পাঠক শান্তিরবাজার থেকে বিলোনিয়া পর্যন্ত রেলপথ পর্যবেক্ষণ শেষে আগরতলা ফিরে আসেন। সন্ধ্যায় আগরতলা রেল স্টেশনের অফিসার্স রেস্ট হাউসে সাংবাদিক সম্মেলনে মিলিত হন তিনি। সাংবাদিকদের তিনি জানান, শান্তিরবাজার থেকে বিলোনিয়া পর্যন্ত রেলপথ পর্যবেক্ষণের কাজ শেষ হয়েছে। সব ঠিক আছে। আগামী কিছুদিনের মধ্যে বিলোনিয়া পর্যন্ত রেল যোগাযোগের সবুজ সংকেত মিলবে।