News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনী গুলিতে খতম দুই জঙ্গি
Image

জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনী গুলিতে খতম দুই জঙ্গি

সোপিয়ান, ১৮ নভেম্বর (হি.স.) : জঙ্গি দমনে বড়সড় সাফল্য জম্মু ও কাশ্মীরে। রবিবার ভোরে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই জঙ্গি। উদ্ধার প্রচুর পরিমাণে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও গুলি। জঙ্গিদের মৃতদেহগুলিকে উদ্ধার করা হয়েছে।
গোপন সূত্র থেকে খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের জেইনপোরার রেব্বান এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সামরিক পরিষেবা এই ধরণের তল্লাশি অভি্যানকে কর্ডন অ্যাণ্ড সার্চ অপারেশন বলা হয়। তল্লাশি অভি্যান চালানোর সময় রেব্বানের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় । নিরাপত্তা বাহিনীর জওয়ানদের দেখামাত্র গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা যোগ্য জবাব দেয় নিরাপত্তা বাহিনী। চলতে থাকে গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় দুই জঙ্গি। নিহত জঙ্গিদের কাছ থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে নিহত দুই জঙ্গিরা স্থানীয় বাসিন্দা এই ঘটনায় পুলিশের তরফে মামলা দায়ের করা হয়েছে। জঙ্গিদের পাকিস্তানের কোনও সম্পর্ক রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top