News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে নির্বাচনী জনসভার কাছে বিস্ফোরণ, মৃত্যু চারজনের
Image

পাকিস্তানে নির্বাচনী জনসভার কাছে বিস্ফোরণ, মৃত্যু চারজনের

ইসলামাবাদ, ১৩ জুলাই (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় আবারও রক্তাক্ত হল পাকিস্তান| শুক্রবার দক্ষিণাঞ্চলীয় পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায়, জামিয়াত-ই-উলেমা ইসলাম (এফ)-এর বিশিষ্ট রাজনৈতিক নেতা আকরাম খান দুর্রানির কনভয়ের কাছে জোরালো বিস্ফোরণ হয়| বিস্ফোরণে মৃত্যু হয়েছে চারজনের, এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন| তবে, সৌভাগ্যবশত রক্ষা পেয়েছেন রাজনৈতিক নেতা আকরাম খান দুর্রানি|
বান্নুর রিজিওনাল পুলিশ কমিশনার (আরপিও) করিম খান জানিয়েছেন, শুক্রবার নির্বাচনী জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন জামিয়াত-ই-উলেমা ইসলাম (এফ)-এর নেতা আকরাম খান দুর্রানি| নির্বাচনীর জনসভার কাছেই প্রায় ৫০ মিটার দূরে বান্নুর হাভেদ এলাকায় জোরালো বিস্ফোরণ হয়| বিস্ফোরণে মৃত্যু হয়েছে চারজনের, আহত হয়েছেন অন্তত ১৪ জন| আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত শাহিদ খাকান আব্বাসি সরকারের আমলে হাউজিং এবং ওয়ার্কাস ক্যাবিন্টে মন্ত্রী ছিলেন দুর্রানি|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top