News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির ‘এক দেশ এক নির্বাচন’-নীতিকে সমর্থন সপা নেতা অখিলেশ যাদবের
Image

বিজেপির ‘এক দেশ এক নির্বাচন’-নীতিকে সমর্থন সপা নেতা অখিলেশ যাদবের

লখনউ, ৬ জুন (হি.স.): বিজেপির প্রস্তাবিত ‘এক দেশ এক নির্বাচন’-নীতিকে স্বাগত জানালেন সপার অখিলেশ যাদব। বুধবার সাংবাদিক সম্মেলনের সমাজবাদী নেতা অখিলেশ যাদব বলেন, আমরা এক দেশ এক নির্বাচনের জন্য তৈরি। আধারের সঙ্গে ইলেক্টোরাল রোলের সংযোগকেও আমরা সমর্থন করছি। ভারতের সব থেকে বড় রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। তাই ‘এক দেশ এক নির্বাচন’ নীতি এখান থেকেই কর্যকর করতে হবে। নির্বাচনের জন্য আমরা তৈরি। তাই নিজেকে সুস্থ রাখার জন্য আমি নিয়মিত সাইকেল চালিয়ে যাচ্ছি।

সম্প্রতি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংয়ের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি তৈরি করা হয়। সেই কমিটি এক দেশ এক নির্বাচনের সুপারিশ রাজ্য সরকারের কাছে করে। যদিও এর আগে বিজেপির শীর্ষ নেতৃত্ব এক দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল করে আসছিল। এরপরই এমনই মন্তব্য করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।

এর আগে এদিন কৈরানা লোকসভা উপনির্বাচনে জয়ী প্রার্থী আরএলডির তাবাসুম হাসান এবং নুরপুর বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী নইমুল হাসান। ২০১৭ সালের পর থেকে উপনির্বাচনে বিজেপির ক্রমাগত পরাজয়ের ফলে পরিস্থিতি এখন ইউ-টার্ন নিয়েছে। কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের নিন্দা করে অখিলেশ যাদব বলেন, প্রতিটা ক্ষেত্রে কেন্দ্রে বিজেপি সরকার ব্যর্থ হয়েছে। কৃষকেরা আত্মহত্যা করছে এবং ব্যাঙ্কিং পরিষেবা পঙ্গু হয়ে পড়েছে। কৈরানা এবং নুরপুর বিধানসভা উপনির্বাচনের পর বিরোধিরা উজ্জীবিত হয়ে উঠেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top