News Flash

  • Home
  • Uncategorized
  • শহর আগরতলায় শীঘ্রই সাপ্তাহিক দোকান বন্ধের দিন পরিবর্তন হতে চলেছে
Image

শহর আগরতলায় শীঘ্রই সাপ্তাহিক দোকান বন্ধের দিন পরিবর্তন হতে চলেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ শহর আগরতলায় পরিবর্তন হতে চলেছে দোকানপাট সাপ্তাহিক বন্ধের সূচী৷ শনিবার অর্ধেক দিন এবং রবিবার সারা দিন দোকান বন্ধ রাখার সূচী পরিবর্তন হবে শীঘ্রই৷ সাথে, আগরতলা শহরকে দুটি জোনে ভাগ করে দোকানপাট বন্ধ রাখার দিনক্ষণ স্থির করার পরিকল্পনা রয়েছে নতুন সরকারের৷ এই উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে যুক্তি, আগরতলা নিবাসী যারা মফঃস্বলে চাকরী করেন তাঁদের সুবিধার্থেই দোকানপাট খোলা রাখার নয়া সূচী আনতে চাইছে রাজ্য সরকার৷

বহু বছর ধরে আগরতলা শহরে দোকানপাট শনিবার অর্ধেক এবং রবিবার পূর্ণ দিবস বন্ধ রাখার প্রচলন রয়েছে৷ তাতে, সরকারী চাকুরীজীবী যারা মফঃস্বলে চাকুরী করেন তাঁরা অধিকাংশ সময় সংসারের চাহিদা মেটাতে সমস্যায় পড়তেন৷ তবে, দোকানপাট বন্ধ রাখার সূচীর নেপথ্যে অন্য কারণও রয়েছে বলে দাবি নাগরিক সমাজের৷ তাঁদের বক্তব্য, ত্রিপুরা আন্তর্জাতিক চোরাচালানের মৃগয়াক্ষেত্রে পরিণত হয়েছে৷ নেশা সামগ্রী থেকে শুরু করে গবাদী পশু সহ আরো অনেক কিছুই চোরাচালান হচ্ছে৷ বর্তমানে সীমান্তে কাঁটা তারের বেড়া বসানোর ফলে চোরাচালান কিছুটা হ্রাস পেয়েছে ঠিকই৷ কিন্তু, নেশা সামগ্রী পাচার হচ্ছে সমানেই৷ অতীতের প্রসঙ্গ টেনে এনে নাগরিক সমাজের বক্তব্য, আগরতলা শহরের উপর দিয়েও শনিবার সন্ধ্যার পর এবং রবিবার দোকানপাট বন্ধের কারণে রাস্তাঘাটে মানুষের চলাফেরাও কম থাকে৷ শহর প্রায় শুনশান, সেই সুযোগে প্রচুর চোরাচালানকারী তাদের জিনিষ সহজেই পাচার করে নেয়৷ বহু মাফিয়া এর সাথে যুক্ত রয়েছে৷ দোকানপাট বন্ধের সূচী পরিবর্তন হলে স্বাভাবিকভাবেই তাতে লাগাম পড়তে পারে বলে মনে করছে নাগরিক সমাজ৷

এদিকে, আগরতলা নিবাসী সরকারী কর্মচারী যারা কর্মসূত্রে মফঃস্বলে থাকেন, তাঁরাও শনিবার অফিস শেষে বাড়ি ফিরে সাংসারিক ব্যবহার্য্য জিনিষপত্র যোগার করতে পারেন না৷ কারণ, রবিবার দোকানপাট পুরো বন্ধ থাকে৷ তাছাড়া, বিভিন্ন দোকানে কর্মরত কর্মচারীরাও রবিবার ছুটির দিনে কোন কিছু কেনাকাটা করতে পারেন না৷

সমালোচকদের বক্তব্য, বাম আমলে বদলীভয়ের পেছনে অন্যতম কারণ ছিল, মফঃস্বল থেকে প্রতি শনিবার বাড়ি ফিরে সংসারে প্রয়োজন মেটানো খুবই কষ্টকর সরকারী কর্মচারীদের জন্য৷ তাই, কাজে ফাঁকি দেওয়ার প্রবনতাও বেড়ে গেছে সরকারী কর্মচারীদের৷ মফঃস্বলে যাঁরা চাকুরী করেন তাঁরা অনেকেই ফাঁকি  দিয়ে বাড়ি চলে আসেন৷

সূত্রের খবর, আগরতলা নিবাসী সরকারী কর্মচারী যারা কর্মসূত্রে মফঃস্বলে থাকেন তাঁদের কথা চিন্তা করেই দোকানপাট বন্ধ রাখার সূচী বদলাতে চাইছে নতুন সরকার৷ এক্ষেত্রে, আগরতলাকে দুটি জোনে ভাগ করার পরিকল্পনা রয়েছে সরকারের৷ পাশাপাশি সাপ্তাহিক বন্ধ শনিবার অর্ধদিবস এবং রবিবার পূর্ণ দিবসের বদলে সপ্তাহে অন্য কোন দিন স্থির করার চিন্তাভাবনা চলছে৷ সূত্রের দাবি, ব্যবসায়ীদের কাছ থেকে এবিষয়ে  মতামত নেবে রাজ্য সরকার৷ পাশাপাশি, জনমতও সংগ্রহ করবে সরকার৷ ধারণা করা হচ্ছে, কিছুদিনের মধ্যেই এবিষয়ে প্রক্রিয়া শুরু হবে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top