News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে সরকার গঠনের দাবী বিজেপি ও জেডিএসের
Image

কর্ণাটকে সরকার গঠনের দাবী বিজেপি ও জেডিএসের

বেঙ্গালুরু, ১৫ মে (হি.স) ৷৷ কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফলে টি-২০ ক্রিকেটের উত্তেজনা দেখা দিয়েছে৷ মঙ্গলবার দিনভর বারবার রং বদলাল বেঙ্গালুরু৷ দিনের শুরুতে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এগিয়ে যায় বিজেপি৷ তবে বেলা বাড়তেই বদলাতে থাকে পরিস্থিতি৷ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আগেই থেমে যাচ্ছে অনুমান করে বিজেপিকে ঠেকাতে জেডিএসকে সমর্থনের ঘোষণা করে জাতীয় কংগ্রেস৷ কংগ্রেসের দেওয়া প্রস্তাবকে স্বাগত জানায় জেডিএস৷ কিন্তু একক বৃহত্তম দল হয়ে ওঠা বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পা সবার আগে রাজভবনে পৌঁছে সরকার গড়ার দাবি পেশ করলেন৷ বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কুমারস্বামীও রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি পেশ করেছেন৷

লোকসভা ভোটের প্রাক্কালে দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকে সম্ভবত ফুটতে চলেছে পদ্মফুল৷ তবে, বিজেপিকে আটকাতে কংগ্রেসও ঘঁুটি সাজিয়েছে৷ গোয়া বিধানসভা নির্বাচনে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় পিছিয়ে থেকেও সরকার গড়ে নেয় বিজেপি৷ তাই, কর্ণাটকে সেই সুযোগ বিজেপিকে দেয়নি কংগ্রেস৷ বিজেপিকে আটকাতে এদিন বিনা শর্তে জেডিএসকে সমর্থন জানায় কংগ্রেস৷ ফলে, বিজেপি ও জেডিএস উভয়েই এদিন রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছে৷ তবে, বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরিয়াপ্পার দাবি, রাজ্যপাল বিজেপিকেই বিধানসভায় আস্থাভোটে শক্তিপরীক্ষার সুযোগ দিয়েছেন৷

নরেন্দ্র মোদি অমিত শাহ জুটির কাছে আবারও নাস্তানাবুদ হল কংগ্রেস৷ মঙ্গলবারের ভোট গণনায় ২২২ আসনের কর্ণাটক বিধানসভায় ১১২ টি আসন পেলে তবে সরকার গড়তে পারবে কোন দল৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, বৃহত্তম দল হিসাবে বিজেপি পেয়েছে ১০৪টি আসন৷ কংগেস পেয়েছে ৭৮ টি আসন ও জনতা দল পেয়েছে ৩৮টি আসন এবং বিএসপি ১টি, কেপিজেপি ১টি ও নির্দল ১টি আসন৷ এদিনের ভোটে দুটি আসনের একটিতে জয়ী হয়েছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ একটি আসনে লড়াই করে জয়ী  হয়েছেন বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পা৷ অন্যদিকে এদিনের নির্বাচনে জয় পেয়েছেন কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রী হওয়ার আবেদন পাওয়া জেডিএসের কুমারস্বামীও৷

ভোটের হারে বিজেপির তুলনায় কংগ্রেস ভোট বেশি পেয়েছে৷ কংগ্রেস ৩৮ শতাংশ ভোট পেয়েছে৷ বিজেপি পেয়েছে ৩৬.২ শতাংশ ভোট৷ কিন্তু, আসনের নিরিখে বিজেপি কংগ্রেসের তুলনায় ২৬টি আসন বেশি পেয়েছে৷

এদিন সকাল থেকে প্রতি মুহূর্তে পরিস্থিতির বদল হয়৷ গণনা শুরু হতেই হাসি ফুটে গেরুয়া শিবিরে৷ গণনা শেষের দিকে যেতেই কংগ্রেস সমর্থিত জেডিএস সরকার গঠিত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়৷ সরকার গঠনের কাছাকাছি পৌঁছলেও ম্যাজিক ফিগারের থেকে সামান্য দূরে রয়েছে বিজেপি৷ কংগ্রেসের ভরাডুবি হয়েছে ঠিকই৷ তবে দুপুরের দিকের এই পরিস্থিতিতে দেবগৌড়ার দল জেডিএস কে নিঃশর্ত সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে কংগেরস ঘটনার গতিমুখ অন্য দিকে ঘুরিয়ে দিয়েছে৷ জেডিএস সুপ্রিমো দেবগৌড়া এবং তার ছেলে কুমারস্বামীর সঙ্গে ফোনে কথা বলেছেন সোনিয়া গান্ধী৷ কংগ্রেসের ফর্মুলা, কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ ছাড়া হবে জেডিএস কে৷ উপমুখ্যমন্ত্রী পদে বসবেন কংগ্রেসের কোনও দলিত নেতা৷ কংগ্রেসের প্রস্তাব মেনে নিয়েছে জেডিএস৷ এরপরই কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ জানান, জেডিএস এবং তাদের সম্মিলিত আসন সংখ্যা বিজেপির চেয়ে বেশি হওয়ায় রাজ্যপালের কাছে তাঁরা সরকার গঠনের দাবি জানাবেন৷ সেই মতো লিখিত সমর্থনপত্র নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয় তারা৷ কিন্তু বেঙ্গালুরুর রাজভবনে প্রবেশের অনুমতিই পেল না কংগ্রেসের প্রতিনিধি দল৷ যদিও পরে রাজ্যপালের কাছে কুমারস্বামী সরকার গঠনের দাবি পেশ করেন৷ তাঁর সঙ্গে ছিলেন সিদ্দারামাইয়া, মল্লিকার্জুন খাড়্গে ও গুলাম নবি আজাদের মতো কংগ্রেস নেতারা৷

এদিকে, সাংবাদিক বৈঠক বাতিল করে দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ কর্ণাটকে সরকার গড়তে তৎপরতা শুরু হয়ে যায় বিজেপিতে৷ বিশেষ বিমানে বেঙ্গালুরু উড়ে আসেন প্রকাশ জাভড়েকর, জে পি নাড্ডা ও ধর্মেন্দ্র প্রধান৷ বিকেলে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানালেন ইয়েদুরাপ্পা৷ এদিন রাজভবনে রাজ্যপালকে তিনি বলেন, বৃহত্তম দল হিসেবে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ দেওয়া হোক৷ এরপরই কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, উনি আমাদের বিধানসভায় আস্থাভোটে শক্তি পরীক্ষায় অনুমতি দিয়েছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top