News Flash

  • Home
  • Uncategorized
  • উপজাতিদের মধ্যে পাট্টা বিলিতে বিস্তর অনিয়ম, ব্যবস্থা নিতে চলেছে দপ্তর
Image

উপজাতিদের মধ্যে পাট্টা বিলিতে বিস্তর অনিয়ম, ব্যবস্থা নিতে চলেছে দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ উপজাতিদের মধ্যে পাট্টা বিলিতে পূর্বতন সরকারের আমলে বিস্তর অনিয়ম হয়েছে৷ সমস্ত অনিয়মের বিরুদ্ধে এখন ব্যবস্থা নিতে চলেছে বন দপ্তর৷ যাঁদের পাট্টা বিলি এবং নানা সুবিধা প্রদান করা হয়েছে, সমস্ত কিছুর পর্যালোচনা করবে বন দপ্তর৷ তাতে অনেকের রাতের ঘুম উড়ে গেছে৷

সূত্রের খবর, নতুন সরকার গঠিত হওয়ার পর বন মন্ত্রী উপজাতিদের মধ্যে পাট্টা বিলির সমস্ত তথ্য সংগ্রহ করেন৷ তাতে, প্রচুর অনিয়ম হয়েছে বলে প্রমাণও মিলেছে৷ সূত্রের বক্তব্য, সারা রাজ্যে ১ লক্ষ ২৯ হাহজার ৭০৮ জন উপজাতিকে জমির পাট্টা দেওয়া হয়েছে৷ কিন্তু, বাস্তবে পাট্টা প্রাপকের সংখ্যা অনেক কম৷ শুধু তাই নয়, পাট্টা প্রাপকদের নানা সুবিধা দেওয়া এমন উপজাতির সংখ্যা ৯৩ হাজার ৬৭৩ জন৷ কিন্তু, এক্ষেত্রেও অনেকেই সুবিধা পাননি, তবে, সরকারী হিসাবে তাঁদের সুবিধা দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে৷

জমির পাট্টা দেওয়া ক্ষেত্রে পূর্বতন সরকার নিয়ম মানেনি বলে দাবি সূত্রের৷ আইন অনুযায়ী, প্রত্যেক উপজাতিকে সর্বোচ্চ ২৫ কানি জমি দেওয়া যেতে পারে৷ তবে, সকলকে একই হারে জমি পাট্টা দেওয়ার বিধান রয়েছে আইনে৷ কিন্তু, তা মানেনি পূর্বতন সরকার৷ সূত্রের বক্তব্য, কাউকে ২ কানি বা ৫ কানি, সর্বোচ্চ ১০ কানি জমি পাট্টা দিয়েছে পূর্বতন সরকার৷ সমান কাউকেই জটি পাট্টা দেওয়া হয়নি৷

সূত্রের দাবি, এই সমস্ত অনিয়ম নিয়ে পর্যালোচনায় সমস্ত অনিয়ম খঁুজে বের করবে বন দপ্তর৷ উপজাতিদের উন্নয়নে গৃহিত ব্যবস্থা সত্বেও তাঁদের আজও পিছিয়ে থাকা দূর্ভাগ্যজনক, বলেছেন বন দপ্তরের জনৈক পদস্থ আধিকারীক৷ তাঁর কথায়, সরকারী খাতায় যে হিসেব রয়েছে সে অনুযায়ী উপজাতিরা জমির পাট্টা পেতেন তবে তাঁদের পরিস্থিতি অনেকটাই বদলে যেত৷ কিন্তু, সে জায়গায় আজও তাঁদের মূলস্রোতে ফেরানোর চেষ্টা চলছে৷ পূর্বতন সরকারের আমলে নানা অয়িনম উপজাতিদের অনেক পিছিয়ে দিয়েছে, উষ্মা প্রকাশ করে বলেন ওই আধিকারীক৷ তাঁর কথায়, খুব শীঘ্রই এবিষয়ে পর্যালোচনা করা হবে৷ তিনি আশা করছেন, প্রকৃত সুবিধাভোগীকেই এখন থেকে জমির পাট্টা দেওয়া সম্ভব হবে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top