News Flash

  • Home
  • Uncategorized
  • পশুখাদ্য কেলেঙ্কারি : দেওঘর ট্রেজারি মামলায় লালুর জামিনের আর্জি খারিজ ঝাড়খণ্ড হাইকোর্টে
Image

পশুখাদ্য কেলেঙ্কারি : দেওঘর ট্রেজারি মামলায় লালুর জামিনের আর্জি খারিজ ঝাড়খণ্ড হাইকোর্টে

রাঁচি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): পশুখাদ্য কেলেঙ্কারির দেওঘর ট্রেজারি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের জামিনের আর্জি খারিজ করে দিল ঝাড়খণ্ড হাইকোর্ট| পশুখাদ্য কেলেঙ্কারির দেওঘর ট্রেজারি মামলায় সাড়ে তিন বছরের কারাদণ্ড হয়েছে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের| গত ৬ জানুয়ারি লালুকে কারাদণ্ডাদেশ দেওয়ার পাশাপাশি, পাঁচ লক্ষ টাকা জরিমানা করে রাঁচির বিশেষ সিবিআই আদালত| লালুর সাড়ে তিন বছরের হাজতবাসের সাজা ঘোষণার পরই আরজেডি-র তরফে জানানো হয়েছিল, উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে| সেই মতো ঝাড়খণ্ড হাইকোর্টে জামিনের আবেদন করেন ৬৯ বছর বয়সি লালু| কিন্তু, শুক্রবার লালুর জামিনের আর্জি খারিজ করে দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট|

উল্লেখ্য, পশুখাদ্য কেলেঙ্কারির দেওঘর ট্রেজারি মামলায় সাড়ে তিন বছরের কারাদণ্ড হয়েছে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের| লালু প্রসাদ যাদব ছাড়াও পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাড়ে তিন বছরের জেল এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয় ফুল চন্দ, মহেশ প্রসাদ, বাঁকে জুলিয়াস, সুশীল কুমার, সুনীল কুমার, সুধীর কুমার এবং রাজা রামকে|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top