আমেদাবাদ, ২৫ নভেম্বর (হি.স.) : রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে মরিয়া হয়ে উঠেছে দেশের প্রধানদল কংগ্রেস। এমনিতে
উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপির তুঙ্গস্পর্শী সাফল্যের পরে অনেকটাই ব্যাকফুটে কংগ্রেস। তাই গুজরাট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাফাল যুদ্ধ বিমান নিয়ে তোপ দাগলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। শনিবার আবারও এক জনসভায় রাহুল প্রধানমন্ত্রী উদ্দেশ্যে তিনটি প্রশ্ন ছুরে দিয়েছেন। প্রথম প্রশ্নে রাহুল জানতে চেয়েছেন যুদ্ধ বিমান কেনার সময় প্রথম ও দ্বিতীয় চুক্তির মধ্যে বিমানের দামের কোন ফারাক ছিল কিনা? দ্বিতীয় প্রশ্নে কংগ্রেস সহ-সভাপতি জানতে চেয়েছেন চুক্তিতে উল্লেখিত দামের থেকে কি ভারত বেশি নাকি কম টাকা দিয়েছে? কংগ্রেসের ভাবী সভাপতি রাহুল তার তিন নম্বর প্রশ্নে জানতে চেয়েছেন যে শিল্পপতিকে রাফাল তৈরির বরাত দেওয়া হয়েছিল তিনি কি আদৌ বিমানটি বানিয়েছিলেন?
রাহুল ফ্রান্স থেকে রাফাল কেনার সময় যে চুক্তি ভারত সরকার করেছিল তার বৈধতা নিয়েও প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। ওই চুক্তি করার সময় কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট কমিটির সায় ছিল কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন রাহুল গান্ধী।
রাহুল গান্ধীর দাবি রাফাল সংক্রান্ত এই সব প্রশ্ন প্রধানমন্ত্রী এড়িয়ে যাচ্ছেন। গুজরাতের ও দেশের মানুষের স্বার্থে তাকে এই প্রশ্নের উত্তর উত্তরগুলি দিতেই হবে। তিনি আরও বলেন প্রতি বছর নভেম্বর মাসে শীত কালীন অধিবেশন বসে। এবার তা পিছিয়ে দেওয়া হল।
2017-11-25

