News Flash

  • Home
  • Uncategorized
  • ভগিনী নিবেদিতার জন্ম-সার্ধ শতবর্ষ অনুষ্ঠানে লন্ডনে হাজির মুখ্যমন্ত্রী মমতা
Image

ভগিনী নিবেদিতার জন্ম-সার্ধ শতবর্ষ অনুষ্ঠানে লন্ডনে হাজির মুখ্যমন্ত্রী মমতা

লন্ডন, ১২ নভেম্বর (হি.স.) : ভগিনী নিবেদিতার জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে রবিবার বিকেলে তাঁর লন্ডনের বাড়িতে বসছে স্মৃতিফলক। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ ২১ হাই স্ট্রিটে নিবেদিতার বাড়িতে তাঁর নামে ব্লু প্লাক স্কিমের অংশ হিসেবে স্মৃতিফলক বসানো হবে। লন্ডনের মাটিতে দীর্ঘ বছর পর এটি নিবেদিতার একটি বড় স্বীকৃতি। উপস্থিত থাকবেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ–সভাপতি সুহিতানন্দজি মহারাজ। এ ছাড়া সমাজের বিভিন্ন অংশের বিশিষ্টরা থাকবেন। প্রবাসী বাঙালিদের মধ্যেও অনেককে আসতে বলা হয়েছে।
ভগিনী নিবেদিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু করবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ভগিনী নিবেদিতার নাতনি লন্ডনেই থাকেন। তিনি অনুষ্ঠানের খবর পেয়ে শুভেচ্ছাও জানিয়েছেন। এই বাড়িটিতে নিবেদিতা বেশ কিছুদিন ছিলেন। স্বামী বিবেকানন্দের সঙ্গে তাঁর এখানে দেখা হয়। নিবেদিতা শিক্ষকতা করতেন। রাস্কিন নামে একটি স্কুলও তৈরি করেন তিনি। পরে কলকাতায় গিয়ে একটি স্কুল তৈরি করেন। স্মৃতিফলকে লেখা থাকছে ‘ভগিনী নিবেদিতা: শিক্ষাব্রতী এবং ভারতের স্বাধীনতার প্রবক্তা।’ ইংলিশ হেরিটেজ সংস্থার উদ্যোগে এই ফলক বসানো হচ্ছে। স্মৃতিফলক বসানোর প্রস্তাব প্রথম দিয়েছিলেন লন্ডনের বাঙালি শিক্ষিকা সারদা সরকার।
এদিকে, কলকাতা থেকে যাত্রা শুরু করে শনিবার স্থানীয় সময় ভোর ৬টা ২০ নাগাদ (ভারতীয় সময় বেলা ১১টা ৫০) লন্ডনে পৌঁছান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top