শ্রীনগর, ৪ নভেম্বর (হি.স.): দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় পুলিশ টিমকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ করল জঙ্গিরা| এই ঘটনায় জখম হয়েছেন দু’জন পুলিশ কর্মী| শনিবার পুলওয়ামা জেলার রাজপোরা পুলিশ স্টেশনের বাইরে পুলিশ টিমকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে সন্দেহভাজন জঙ্গিরা| সন্ত্রাসবাদী হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী| তবে, হামলাকারী জঙ্গিদের কোনও খোঁজ পাওয়া যায়নি|
আহত অবস্থায় দু’জন পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|
সোপিয়ানে এসওজি ক্যাম্পে গ্রেনেড হামলা, ক্ষয়ক্ষতির খবর নেই
শ্রীনগর, ৪ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)-এর ক্যাম্পে গ্রেনেড ছুড়ে মারল সন্দেহভাজন জঙ্গিরা| গ্রেনেডটি কম্পাউন্ডে ফাটায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার দুপুরে সোপিয়ান জেলার ইমাম সাহিব এলাকায় স্পেশাল অপারেশন গ্রুপের ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারে সন্দেহভাজন জঙ্গিরা|
কম্পাউন্ডের সীমানা প্রাচীরের কাছে বিস্ফোরিত হয় গ্রেনেডটি| বিস্ফোরণে জেরে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| জঙ্গি হামলার পরই গোটা এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী| তবে, হামলাকারী জঙ্গিদের কোনও খোঁজ পাওয়া যায়নি|
এদিনই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় পুলিশ টিমকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ করে জঙ্গিরা| এই ঘটনায় জখম হয়েছেন দু’জন পুলিশ কর্মী| হিন্দুস্থান সমাচার| রাকেশ|

