News Flash

  • Home
  • Uncategorized
  • পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবীতে পুলিশ হেডকোয়ার্টারে ধর্ণা, ডেপুটেশন
Image

পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবীতে পুলিশ হেডকোয়ার্টারে ধর্ণা, ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ ধর্ষণ মামলায় অভিযুক্ত সাসপেন্ডেড টিসিএস অফিসার পান্না আহমেদকে গ্রেপ্তারের

ধর্ষণ মামলায় অভিযুক্ত পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবীতে শুক্রবার তৃণমূলের আইনজীবী সেলের ধর্ণা৷ পুলিশ হেডকোয়ার্টারের সামনে তোলা নিজস্ব ছবি৷
ধর্ষণ মামলায় অভিযুক্ত পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবীতে শুক্রবার তৃণমূলের আইনজীবী সেলের ধর্ণা৷ পুলিশ হেডকোয়ার্টারের সামনে তোলা নিজস্ব ছবি৷

দাবীতে পুলিশের উপর চাপ অব্যাহত রাখল রাজনৈতিক দলগুলি৷ শুক্রবার যুব কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষির কাছে ডেপুটেশন দিয়েছে৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের পক্ষ থেকেও এদিন পুলিশ মহানির্দেশককে ঘেরাও করার জন্য পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ দেখায়৷
সংবাদে প্রকাশ পান্না আহমেদের বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজু হওয়ার চার দিন অতিক্রান্ত হয়েছে৷ এখনও পর্যন্ত গ্রেপ্তারের কোন খবর নেই৷ পুলিশ জানিয়েছে অভিযুক্ত পান্না আহমেদ পলাতক৷ এদিকে, পুলিশের পলাতাক বলে ঘোষণা দেওয়াটাকে রাজনৈতিক দলগুলি মানতে নারাজ৷ শাসক দলের কয়েকজন হেভিওয়েট নেতা পান্না আহমেদকে আশ্রয় দিয়ে রেখেছেন এবং পুলিশের উপর চাপ সৃষ্টি করে চলেছেন যাতে পান্না আহমেদকে গ্রেপ্তার না করা হয়৷
শুক্রবার সকালে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিয়ে প্রদেশ যুব কংগ্রেস৷ সংগঠনের রাজ্য সভাপতি সুশান্ত চক্রবর্তীর নেতৃত্বে যুব কংগ্রেস কর্মী সমর্থকরা পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষির সাথে সাক্ষাৎ করে৷ সাক্ষাৎকালে তারা একটি স্মারকপত্র তুলে দিয়েছে৷ যুব কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আগামী চবিবশ ঘন্টার মধ্যে ধর্ষণ মামলায় অভিযুক্ত পান্না আহমেদকে গ্রেপ্তার করতে হবে৷ একই সঙ্গে ধর্ষিতা মহিলাকে নিরাপত্তা প্রদানের দাবী জানানো হয়েছে৷ যুব কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ঐ ধর্ষিতা মহিলা ও তার পরিবারের সদস্যদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে৷ নিরাপত্তাহীনতায় ভুগছেন ধর্ষিতা৷

ধর্ষণ মামলায় অভিযুক্ত পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবীতে শুক্রবার প্রদেশ যুব কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখানপুলিশ হেডকোয়ার্টারের সামনে তোলা নিজস্ব ছবি৷
ধর্ষণ মামলায় অভিযুক্ত পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবীতে শুক্রবার প্রদেশ যুব কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখানপুলিশ হেডকোয়ার্টারের সামনে তোলা নিজস্ব ছবি৷

এদিকে, এদিন পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবীতে প্রদেশ তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের নেতারা পুলিশ মহানির্দেশকে ঘেরাও করার জন্য পুলিশ হেডকোয়ার্টারে যায়৷ সেখানে তাদেরকে আটক করা হয়েছে৷ পুলিশ হেডকোয়ার্টারে প্রবেশ করতে দেওয়া হয়নি৷ পরে তারা পুলিশ হেডকোয়র্টারের প্রধান ফটকের সামনে ধর্ণায় বসেন৷ এদিন, সংগঠনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আইনজীবী নিতাই চৌধুরী, জ্যোতিপ্রকাশ সাহা প্রমুখ৷
প্রসঙ্গত, ঘটনার বিবরণে প্রকাশ, ধর্ষিতার পরিবারের সাথে অভিযুক্তের পূর্ব পরিচিতি রয়েছে৷ সে অনুযায়ী ছেলে ও মেয়ের পড়াশুনার জন্য আগরতলায় থাকার ক্ষেত্রে বাড়ি ভাড়া খঁুজতে গিয়ে পান্না আহমেদের সাথে যোগাযোগ করেন ধর্ষিতা মহিলার স্বামী৷ পূর্ব পরিচিতি হওয়ায় পান্না আহমেদ তাদের জানান, রামনগরস্থিত তার বাড়িতেই নিচ তলাতে ভাড়াটে খঁুজছেন তিনি৷ আজ সকালে ঐ মহিলা পান্না আহমেদের বাড়িতে গেলে তাকে বাড়ির একাকীত্বের সুযোগে বলপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ৷ এই ঘটনা মহিলা তার স্বামীকে জানালে তিনি পশ্চিম আগরতলা মহিলা থানার দ্বারস্থ হন এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top