News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব ‘আমরা বাঙালী’, বিক্ষোভ আগরতলায়
Image

মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব ‘আমরা বাঙালী’, বিক্ষোভ আগরতলায়

আগরতলা, ২৪ মে :পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, জীবনদায়ী ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে  আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল ‘আমরা বাঙালী’ দল। দলের রাজ্য কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, লাগাতার মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাপন ক্রমশ কঠিন হয়ে উঠছে। একদিকে যেমন খাদ্যপণ্য ও জ্বালানির দাম বাড়ছে, অন্যদিকে সরকার বিভিন্ন পরিষেবার উপর অতিরিক্ত কর চাপিয়ে সাধারণ মানুষের উপর আরও আর্থিক বোঝা চাপাচ্ছে।

দলের পক্ষ থেকে আরও দাবি করা হয়, কর্পোরেটমুখী নীতির কারণে ছোট শিল্প, ক্ষুদ্র ব্যবসা ও স্বনির্ভর কর্মসংস্থানের ক্ষেত্রগুলি ধীরে ধীরে বড় পুঁজিপতিদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এর ফলে রাজ্য ও দেশে বেকারত্বের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের সময় দেওয়া সরকারের অধিকাংশ প্রতিশ্রুতিই এখনও বাস্তবায়িত হয়নি।

এদিনের সভায় দেশের বর্তমান বেকার পরিস্থিতি এবং যুব সমাজের মধ্যে নেশার প্রসার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তাদের দাবি, কর্মসংস্থানের অভাব এবং সামাজিক অনিশ্চয়তার কারণে বহু যুবক নেশার কবলে পড়ছে, যা সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
মূল্যবৃদ্ধির প্রসঙ্গে ‘আমরা বাঙালী’ দলের নেতারা বলেন, সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে অজুহাত হিসেবে তুলে ধরলেও কেন্দ্রীয় পেট্রোলিয়াম দপ্তরের বক্তব্য অনুযায়ী দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত রয়েছে। তাহলে বারবার কেন জ্বালানির দাম বৃদ্ধি করা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তারা।

দলের পক্ষ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা, বিকল্প জ্বালানি ব্যবস্থার উন্নয়ন এবং বেকার যুবকদের জন্য ব্লক স্তরে সরকারি সহায়তায় কর্মসংস্থানমূলক প্রকল্প চালুর দাবি জানানো হয়। পাশাপাশি কৃষিপণ্য সংরক্ষণের জন্য প্রতিটি ব্লক ও বাজার এলাকায় হিমঘর নির্মাণ এবং নেশা ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়।

Releated Posts

মাতাবাড়িতে পেড়া দোকানে দুঃসাহসিক চুরি, ২৪ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্ত গ্রেপ্তার

উদয়পুর, ২৪ মে : উদয়পুর মহকুমা শহর ও সংলগ্ন এলাকাগুলিতে ধারাবাহিক চুরির ঘটনায় যখন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক…

ByByReshmi Debnath May 24, 2026

ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার, সরকারি সাহায্যের আর্জি

আগরতলা, ২৪ মে : সম্প্রতি ঘূর্ণিঝড় ও প্রবল বর্ষণের জেরে মান্দাই বিধানসভার অন্তর্গত দিয়ারি এলাকার এক দরিদ্র পরিবারের…

ByByReshmi Debnath May 24, 2026

গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে বিতর্কে শান্তির বাজারের ‘মা হুন্ডা’ শোরুম

শান্তিরবাজার, ২৪ মে: শান্তির বাজার শহরে অবস্থিত ‘মা হুন্ডা’ বাইক শোরুমের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও গ্রাহক প্রতারণার অভিযোগ…

ByByReshmi Debnath May 24, 2026

মাছ ধরার জালে আটকে বিষধর কেউটে উদ্ধার, সচেতনতায় প্রশংসিত গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৪ মে : কৈলাসহরের গৌরনগর আর.ডি. ব্লকের অন্তর্গত লাঠিয়াপুড়া গ্রাম পঞ্চায়েতের খিলেরবন্ধ এলাকায় মাছ ধরার…

ByByReshmi Debnath May 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top