News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গ্রাম, গরিব এবং কৃষকের উন্নয়নের জন্য কাজ করছে রাজ্য সরকার : মন্ত্রী রতন লাল নাথ
Image

গ্রাম, গরিব এবং কৃষকের উন্নয়নের জন্য কাজ করছে রাজ্য সরকার : মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৮ ফেব্রুয়ারী : গ্রাম, গরিব এবং কৃষকের উন্নয়নের জন্য কাজ করছে রাজ্য সরকার। আজ ধলাই জেলার গন্ডাছড়া বাজারে দ্বিতল বাজারের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ।

অত্যাধুনিক সুবিধাযুক্ত দ্বিতল বাজারের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, স্থানীয় বিধায়ক নন্দিতা দেববর্মা রিয়াং, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ডিরেক্টর ড. ফনিভূষণ জমাতিয়া সহ অন্যান্যরা।

এদিন মন্ত্রী রতন লাল নাথ বলেন, এই বাজারটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫কোটি ৬৬লাখ টাকা। রাজ্য সরকার কৃষকদের সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছে। তাই কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে বিভিন্ন পদে প্রচুর সংখ্যক লোক নেওয়া হবে। সেই সঙ্গে তিনি আরো বলেন কোন জমি যেন পতিত রাখা না হয়। যদি কোন জমিতে ধান চাষ না হয় তবে অন্য ধরনের ফল বা সবজি চাষ করেন।

তাঁর কথায়, রাজ্য সরকার এমনকি কেন্দ্র সরকারও কৃষকদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। গ্রাম গরিব এবং কৃষককে আর্থিক ভাবে উন্নত করতে পারলেই দেশের অগ্রগতি হবে। সেই সঙ্গে তিনি স্বচ্ছতার উপর অনেক গুরুত্ব দেন। নবনির্মিত বাজারটিকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় এই আহবান জানান মন্ত্রী। তাছাড়া, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের তরফে এদিন স্থানীয় এলাকার দুইজন সুবিধাভোগির মধ্যে দুটি পাওয়ার টিলার তুলে দিয়েছেন মন্ত্রী।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top