News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে মিছিল সিআইটিইউ
Image

১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে মিছিল সিআইটিইউ

আগরতলা, ২৮ ফেব্রুয়ারী : চা ও রাবার বাগানের জমি বে-আইনি দখল বন্ধ করা সহ ১৩ দফা দাবিতে রাজপথে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে সিআইটিইউ। পরবর্তী সময়ে সংগঠনের প্রতিনিধি দল শ্রম দপ্তরের কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করেন। এদিনের মিছিলটি মেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

বামফ্রন্টের আহ্বায়ক প্রাক্তন সাংসদ নারায়ণ কর বলেন, বিজেপি সরকারের আমলে শ্রমজীবী মানুষদের অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। বিশেষ করে ত্রিপুরায় বাগিচা শিল্পের সাথে জড়িতদের অবস্থা আরও সূচনীয়। বিগত দিনে রাজ্যে বামফ্রন্ট সরকার আমলে শ্রমজীবী মানুষদের স্বার্থে একের পর এক উন্নয়নশীল সিদ্ধান্ত নিয়েছে। তাঁর অভিযোগ, শ্রমিকদের প্রাপ্য মজুরি প্রদানে মালিক কর্তৃপক্ষ তাল বাহানা করছে। এরই প্রতিবাদে সরব হয়েছে সিআইটিইউ।

তাই সংগঠনের তরফ থেকে চা ও রাবার বাগানের জমি বে-আইনি দখল বন্ধ করা, শ্রমিকদের মজুরী বৃদ্ধি করা, বাসস্থানের জায়গা দেওয়া ও উৎপাদিত রাবার ব্যবহার করে রাজ্যে শিল্প-কারখানা গড়ে তোলা সহ ১৩ দফা দাবী জানানো হয়েছে।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top