চ্যাংরাবান্ধায় নদী থেকে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

চ্যাংরাবান্ধা, ১৯ জুন (হি. স.) : কোচবিহারের চ্যাংরাবান্ধায় নদী থেকে ৫৫ বছরের এক প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল । সোমবার চ্যাংরাবান্ধা দেবী কলোনির ধরলা নদীর নতুন ব্রিজ এলাকায় দেহটি উদ্ধার হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রফিকুল ইসলাম। বাড়ি ভোটপাট্টি এলাকায়। জানা গিয়েছে, এদিন ভোরবেলায় নমাজ পড়ে ওঠেন তিনি। এরপর তাঁর খোঁজ মিলছিল না। পরে তাঁর দেহ উদ্ধার হয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গায় পাঠায় মেখলিগঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।