শিলচরে চার চাকার গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর, আহত এক

শিলচর (অসম), ১৯ জুন (হি.স.) : শিলচরে চার চাকার একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে জনৈক সাইকেল আরোহীর। একই ঘটনায় আহত হয়েছেন একজন। নিহত বাই-সাইকেল আরোহীকে সোনাইয়ের কাজিডহরের বাসিন্দা সুনাম উদ্দিন বলে শনাক্ত করা হয়েছে।

ঘটনা আজ সকালে সংঘটিত হয়েছে। জানা গেছে, আজ সকালের দিকে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। সে সময় সইদপুরে শিলচর-আইজল সংযোগী জাতীয় সড়কে একটি চার চাকার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আগত একটি মোটর বাইক এবং বাই-সাইকেলের। প্রচণ্ড ধাক্কায় রাজপথে ছিটকে পড়েন সাইকেল এবং বাইক আরোহী৷ ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন সাইকেল আরোহী সুনাম উদ্দিনের। এ ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন বাইকের আরোহী।