বিদেশের মাটিতে দেশের অপমান করেছেন রাহুল, সুপ্রিম কোর্টকেও তিনি অসম্মান করেছেন : স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে এবার আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। রাহুলের বিরুদ্ধে তোপ দেগে স্মৃতি ইরানি বলেছেন, বিদেশের মাটিতে দেশের অপমান করেছেন রাহুল গান্ধী। সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের মতো প্রতিস্থানকেও তিনি অসম্মান করেছেন।বুধবার সকালে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে স্মৃতি ইরানি বলেছেন, “বিদেশের মাটিতে দেশের অসম্মান করেছেন রাহুল গান্ধী। সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকেও অসম্মান করেছেন তিনি। ভারতকে অপমান করা কী গণতন্ত্র? সদনের চেয়ারম্যানকে অসম্মান করাও কী গণতন্ত্র? রাহুল গান্ধীকে ভারতের কাছে ক্ষমা চাইতে হবে।”

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আরও বলেছেন, “আমি রাহুল গান্ধীর কাছে জানতে চাই, আপনি বিদেশে বলেছেন, দেশের কোনও বিশ্ববিদ্যালয়ে আপনার কথা বলার অধিকার নেই। যদি তাই হয়, তাহলে ২০১৬ সালে যখন দিল্লির একটি বিশ্ববিদ্যালয়ে ”ভারত তেরে টুকড়ে হঙ্গে” স্লোগান তোলা হয়েছিল, আপনি তা সমর্থন করেছিলেন, সেটি কী ছিল?”স্মৃতি ইরানি আরও বলেছেন, “প্রধানমন্ত্রীর প্রতি রাহুল গান্ধীর ঘৃণা এখন দেশের প্রতি ঘৃণায় পরিণত হয়েছে। তিনি এমন একটি দেশ সফর করে বিদেশী শক্তিকে আমন্ত্রণ জানিয়েছেন, যে দেশের ইতিহাস ভারতকে দাস বানানোর। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে দুঃখপ্রকাশের সময় তিনি বলেছিলেন, কেন বিদেশী বাহিনী এসে ভারতে আক্রমণ করছে না।